পৌষ মেলার প্রাণছোঁয়া কিছু মুহূর্ত

in Tron Fan Club2 months ago

20251223_165536.jpg

আজ আপনাদের সামনে কিছু আত্মনির্ভর ভারতের কিছু জীবন্ত প্রতিচ্ছবি নিয়ে এসেছি। যার মধ্যে গ্রামীণ শ্রম, শিল্প দৃশ্য রয়েছে। শান্তিনিকেতনের পৌষ মেলা মানেই কিন্তু শুধু উৎসবমুখর পরিবেশ নয়, এখানে অনেক মানুষের পরিশ্রমের দৃশ্যও চোখের সামনে ভেসে ওঠে। তবে এইগুলো এক ধরনের অনুভূতি, যেখানে মানুষের পরিশ্রম আর শিল্পের ছোঁয়া একসাথে মিশে যায়। এই মেলায় হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়েছিলো এমন কিছু দৃশ্য, যা মনে গেঁথে রাখার মতো বিষয় ছিল। এখানে যেমন একটি পুরনো ধাঁচের আখ মাড়াই মেশিন দেখতে পেয়েছিলাম। ভারী লোহার চাকাটা ঘোরানোর সঙ্গে সঙ্গে মেশিনের ভেতরে ঢুকে যাচ্ছে কাঁচা আখ, আর বেরিয়ে আসছে টাটকা আখের রস।

এই দৃশ্যের সবচেয়ে সুন্দর দিক হলো, এটা শুধু রস বানানোর প্রক্রিয়া নয়, এটা শ্রমজীবী মানুষের জীবনের জীবন্ত এক প্রতিচ্ছবি। আর এখানে Amar Kutir Society for Rural Development নামে একটা স্টল দেখতে পাবেন, দীর্ঘদিনের বিশ্বস্ততার একটা নাম। এটি গ্রামীণ শিল্পীদের আত্মনির্ভরতার এক ইতিহাসও বলা যায়। এখানে বিভিন্ন জিনিষ হাতে তৈরী করা। যেমন- চামড়া ও কাপড়ের তৈরি ব্যাগ, হাতে করা নকশা, দেশীয় মোটিফ ইত্যাদি। প্রতিটি পণ্যের মধ্যেই লুকিয়ে আছে কারিগরের শ্রম, ধৈর্য আর সৃজনশীলতা। এই ধরনের স্টলগুলো পৌষ মেলার আসল পরিচয় বহন করে।