পাঞ্জাবের দাপুটে জয়!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো মুম্বই আর পাঞ্জাব। পাঞ্জাব এর অবস্থা বেশ ভালো শক্ত আছে, কিন্ত মুম্বই পুরো ভেঙে পড়েছে। প্রথম থেকেই একইরকম অবস্থা। এদিকে আবার আগের ম্যাচে খেলার সময়ে রোহিত এর চোট লাগার কারণে ম্যাচের থেকে বসে গেছে, এখন কতদিন এইভাবে বসে থাকবে, তার কোন নিশ্চয়তা নেই। কারণ এইসব বড়ো বড়ো প্লেয়ার, সেই হিসেবে এদের ছোটো থেকে ছোটো চোট এর উপরে খুবই গুরুত্ব দিয়ে থাকে। খুব বেশি যদি সমস্যা না হয়ে থাকে, তাহলে আগামী ১-২ টো ম্যাচের পরে নামতে পারে। পাঞ্জাব এর টিমকে আমি প্রথমে নরমাল মনে করেছিলাম, কিন্তু না, বেশ ভালোই খেলছে।
পাঞ্জাব এর মূলত আগে যে টিম ছিল, সেটা একটু দুর্বল ছিল। বর্তমানে কিছু কিছু প্লেয়ার ছাঁটাই করার পরে একটু ভালো হয়েছে। আর শ্রেয়াশ এর অধিনায়ক এর কর্তব্য ঠিকঠাক হচ্ছে, ফলে প্রতিটা ম্যাচে ভাল সুফল বয়ে আনছে। তবে একটা বিষয় মুম্বই এর আসলে অধিনায়কত্ব ঠিকঠাক হচ্ছে না। যখন থেকে ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, মুম্বই এর টিমের অবস্থা সেখান থেকেই খারাপ হয়ে গেছে। রান করলেও ম্যাচ জিততে পারছে না। আর এখানে মেইন বিষয় হলো টস জেতা, সেটাই পারছে না। যাইহোক, গতকালের ম্যাচটা মুম্বইতে হয়েছে এবং সেটাতে টস হেরে আগে ব্যাটিং এর চান্স পায়। এই ম্যাচে ডি কক এর চান্স দিয়েছিলো।
কিন্তু আমার মতে রিকেলটন এর বসিয়ে রাখা উচিত কিছুদিনের জন্য, কারণ কোনো ম্যাচে তেমন ভালো খেলতে দেখলাম না। তবে ডি কক একদিন নেমে নিজেকে প্রমাণ করে দিয়েছে, আসলেই তাকে প্রয়োজন। দুজনেই সাউথ আফ্রিকার ওপেনার, কিন্তু বর্তমানে রিকেলটন আর মার্করম আইপিএল ম্যাচে সেইভাবে নিজেদের মেলে ধরতে পারছে না। যাইহোক, এদিকে মুম্বই এর শুরুটা তেমন ভালো ছিল না, কারণ পরপর দুটো উইকেট চলে যাওয়ায় একটু সমস্যায় পড়ে গিয়েছিল। কিন্তু ডি কক আর নমন ধীর ভালো একটা লম্বা পার্টনারশিপ গড়ে তুলেছিল। ফলে রান অনেকটাই করতে পেরেছিল। রান ২৫০ ছাড়িয়ে যাওয়ার কথা, কিন্তু বাকিরা একটা রান ঠিকঠাক করতে পারেনি।
একমাত্র ডি কক এর ১১২ আর নমন ধীর এর ৫০ রানের একটা লম্বা পার্টনারশিপ এর কারণে ১৯৫ রান হয়েছিলো। তাও রানটা যা ছিল, ভালোই ছিল। পাঞ্জাব এই রান যেনো ঝড়ের গতিতে করে দিলো। প্রথম ওভারে শুরুটা ভালো ছিল, ২২ রানের মতো নিয়েছিলো। এরপরে রান কিছুটা ডাউন হয়ে গেছিল, কারণ উইকেট পড়ে গিয়েছিল। তবে প্রোভসিমরন এবং শ্রেয়াশ আইয়ার যা মার শুরু করে দিয়েছিলো, তাতে করে তাদের বোলিং পেসার কোনোটাই কাজে দিচ্ছিল না। বুমরাহ এর ওভারে পর্যন্ত ১৬-২০ করে রান উঠেছে। একজনের ৩৯ বলে ৮০ এবং অন্যজন এর ৩৫ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংসে রান ১৬ ওভারে চেজ হয়ে যায়।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





