ম্যাচে দারুণ ডমিনেট চেন্নাইয়ের!

in আমার বাংলা ব্লগ9 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000077337.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা আর চেন্নাই। এই দুই টিমের অবস্থা একইরকম বলা যায় এইবারের আইপিএল সিজনে। তবে কলকাতার অবস্থা সবথেকে বেশিই শোচনীয়। এখনও পর্যন্ত একটা ম্যাচে ভাল হোক বা মোটামুটি হোক, কোনো রেজাল্ট নেই। চেন্নাই ভালো না হলেও তাও মোটামুটি একটু খেলছে। কিন্তু আমি একটা বিষয় একদমই বুঝতে পারছি না যে, এদের আরো কিছু ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু তাদের কেনো নামাচ্ছে না। প্রতিটা ম্যাচে একই প্লেয়ার নামিয়ে যাচ্ছে, যা কোনো ম্যাচে রান নেই। অ্যালেন নামের একজন ব্যাটসম্যান, তার প্রতিটা ম্যাচে খারাপ রান, তারপরেও তাকে নামাতে হবে।

টিম ম্যানেজমেন্ট এর এই বিষয়গুলো ভীষন বাজে লাগে। নারিন তার হয়ে গেছে বয়স, তাকে কেনো নিতে হবে! আর নিলেও সঠিকভাবে খেলায় না কেনো বুঝি না। যাইহোক, এদের কপাল ভীষন খারাপ সেটা বোঝাই যাচ্ছে। এদিকে চেন্নাই এর একটা দিক বেশ ভালো হয়েছে, সেটা হলো ওপেন এর দিকে মজবুত আছে। সন্জু সেই বিশ্বকাপের থেকে শুরু করে এই আইপিএল এর প্রতিটা ম্যাচে দারুণ রান করে যাচ্ছে। সেটা যেভাবেই হোক, যদিও সে ক্লাসিক ব্যাটিং করে, এটাও একপ্রকার ভালো, এতে পজিশন দারুণ থাকে। যাইহোক, এই ম্যাচে কলকাতা টস জিতে ওদের আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল। তবে চেন্নাই এর পিচ যেমনটা ছিল, তাতে করে সিদ্ধান্ত ঠিকই ছিল।

আর আইপিএল এর ম্যাচে মূলত সব পিচ ব্যাটিং পিচ হিসেবে রাখা হয়। এটা ভালো একটা সিদ্ধান্ত, এর মধ্যে দিয়েই জেতার আসল ফিল পাওয়া যায়। যাইহোক, চেন্নাই এর শুরুটা সন্জু ভালোই করেছিলো। কিন্তু ঋতুরাজ আউট হয়ে গেছিল দ্রুত। কলকাতার এদিকে ফালতু একটা বোলারকে দিয়ে ওপেনিং করিয়েছে, যার কোনো ভ্যালু নেই। শুরুর দিকে বা মাঝের দিকে তেমন একটা ভালো ফলাফল ছিল না তাদের, কিন্তু শেষের কয়েকটা ওভারে ভাল রান উঠেছিলো। ৩ জনের ভালো ব্যাটিং এর মাধ্যমে চেন্নাই এর টোটাল স্কোর মোটামুটি ভালই একটা জায়গায় গিয়েছিল। যদিও এই পিচ অনুযায়ী আরো বেশি রান হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে মাত্র ১৯২ রান হয়েছে।

এদিকে কলকাতা ব্যাটিং করতে নেমে কোনো ভালো হিট করতেই পারছে না। রাহানে তো একদমই ভালো খেলতে পারছে না, আবার এদিকে ওপেন করতে পাঠিয়ে ছিল অ্যালেন আর নারিনকে, দুজনেই অবস্থা খারাপ। নারিন এর আগের মতো কোনো মার নেই। তারপরেও কিছুটা হলেও শর্ট খেলেছে, কিন্তু এই অ্যালেন প্রত্যেকবার একই রকম এর ফালতু ব্যাটিং করে যাচ্ছে। ব্যাটিং মারাত্মক খারাপ কলকাতার এবার, প্রতিটা ম্যাচে যা বুঝলাম। একজনও ভালো মতো শর্ট খেলতে পারলো না। এই ম্যাচে অন্তত জিততে পারতো, কিন্তু এই ম্যাচের পরে আর ভরসা নেই যে, কলকাতা কোনো ম্যাচ জিততে পারবে। পুরো অল আউট হয়ে গেলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png