কাঁকড়ার ম্যান্ডেলা আর্ট || অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকে আর্টটা করেছিলাম একটা ম্যান্ডেলা আর্ট। অনেকদিন কোনো ম্যান্ডেলা আর্ট করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ম্যান্ডেলা আর্ট করা যাক। সাধারণত ম্যান্ডেলা আর্টে ফুল, পাখি বা বিমূর্ত নকশা বেশি দেখা যায়। আমি একটু ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলাম। তাই সমুদ্রের একটি পরিচিত প্রাণী কাঁকড়া-কে বেছে নিয়েছি। কাঁকড়ার শরীরের গঠন এমনিতেই বেশ আকর্ষণীয়। ম্যান্ডেলা আর্ট মূলত জ্যামিতিক নকশা, পুনরাবৃত্ত প্যাটার্ন এবং সৃজনশীল রঙের সমন্বয়ে তৈরি এক ধরনের শিল্প।

এটি শুধু একটি আঁকা নয়, বরং মনোযোগ, ধৈর্য এবং কল্পনা শক্তির এক সুন্দর প্রকাশ। বিশেষ করে কাঁকড়ার শরীরের অংশে বিভিন্ন ফুল, ত্রিভুজ, রেখা ও অলংকার মূলক ডিজাইন ব্যবহার করার সময় অনেক ধৈর্য এর সাথে করা হয়েছে। রঙ গুলোর এমন সমন্বয় করার চেষ্টা করেছি যাতে কাঁকড়াটি দেখতে আকর্ষণীয় ও প্রাণবন্ত লাগে। যাইহোক, এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000083117.jpg

🍁উপকরণ:🍁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000083113.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে পুরোপুরি একটা কাঁকড়ার চিত্র অঙ্কন করে নিয়েছিলাম। এরপর তাতে বিভিন্ন জ্যামিতিক ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।
1000083126.jpg
▶️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে অঙ্কন করার পরে সম্পূর্ণরূপে কালার পেন এর কালী দিয়ে গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।
1000083123.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে পা আর দাঁড়ার দিকে কালার করে দিয়েছিলাম। কালার দেওয়ার পরে দারুণ দেখতে লাগছিল।
1000083120.jpg
▶️চতুর্থ ধাপে- কাঁকড়ার সমস্ত শরীরে যতো ডিজাইন করা হয়েছিলো, তাতে ফুল কালার দিয়ে অঙ্কন এখানেই শেষ করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

This is such a creative piece of artwork. I really like how you combined the structure of a crab with the detailed patterns of mandala art. Every section seems carefully planned and executed. It is a unique idea, and the final result looks fantastic.