You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৫২২ | হতাশাগ্রস্ত মানুষকে কে কিভাবে সান্ত্বনা দেন?

in আমার বাংলা ব্লগlast year

হতাশাগ্রস্ত মানুষকে কে কিভাবে সান্ত্বনা দেন?

হতাশাগ্রস্ত মানুষকে আমি অনেক সাহস দেই। তাকে রাজা রবার্ট ব্রোস ও মাকড়সার কাহিনীটি শুনাই। যে রাজা মাকড়সার ষষ্ঠবার ব্যর্থতা দেখে, সপ্তম বার সফল হওয়ার দৃশ্যটি দেখে অনুপ্রাণিত হয়েছিল। পরবর্তীতে রাজা রবার্ট ব্রোস বারবার পরাজিত হওয়ার পরও যুদ্ধ করে রাজ্যকে ফিরে পেয়েছিলেন। আর তোমার হতাশাতা তো তেমন বড় না। দেখবে একদিন ঠিক হয়ে যাবে। তারপর তার হতাশা দূর করার জন্য, তার কাছ থেকে একটি গান শোনার আগ্রহ প্রকাশ করি। তার গান শোনার পরে, সে যখন আমার কাছে গান শুনতে চাই, তখন আমি তাকে ছি ছি ছিরে ননি ছি এই গানটি শুনিয়ে দেয়। সে অটোমেটিক হেসে ফেলে হাহাহা । 😁😁

Sort:  
 last year 

আপনার কথাগুলো কিন্তু ভালো লাগলো।