পুরনো দিনের ডায়েরি ( পর্ব ৯ )
Image Created by OpenAI
আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের নবম পর্ব শেয়ার করে নেবো। তো রাহুলের মনে গভীর চিন্তার বাসা বেধে গেলো। আসলে একজন তরুণ মানুষ, বুকভরা কথা নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। আরেকজন মানুষ ট্রেনে উঠে চলে যাচ্ছে। মাঝখানে শুধু নীরবতা। এরপর ডায়েরির পরের পাতায় লেখা ছিল- আমি জানিনা ঠিক করছি কিনা। কিন্তু কিছু মানুষ থাকে, যাদের ছেড়ে দেওয়াই ঠিক কাজ হয়। সেই দিক বিবেচনা করে আমি নিজেকেও আজ ছেড়ে দিলাম। এইসব লেখা পড়ে রাহুলের যেনো বুকটা ফেটে যেতে লাগলো। তাহলে কি বাবা ওইদিনই ভেঙে পড়েছিলেন? হঠাৎ পরের পাতায় কালির দাগ পড়ে আছে, মনে হচ্ছিলো জোরে চেপে ধরা হয়েছিলো পেনটা।
এরপর লেখা ছিল- সবাই জানে আমি কত শক্ত মানুষ। কিন্তু কেউ জানে না আমি রাতে ঘুমের ঘোরে কতবার উঠি। রাতে ট্রেনের হুইসেল আমার কানে বাজতে লাগে। সব পড়ে রাহুল চোখ বন্ধ করে নীরবতা পালন করতে লাগলো।রাহুল বুঝলো যে, এই ডায়েরি শুধু অতীতের বিষয় আমার সামনে নিয়ে আসছে না। এটা এমন একটা ক্ষত যে, আমার হৃদয় ভেঙে দিচ্ছে। পরের পাতা উল্টোতেই একটা অদ্ভূত লাইন সামনে চলে আসলো- যদি কোনোদিন আমার সন্তান অর্থাৎ রাহুল যদি আমার এই ডায়েরি পড়ে, তাহলে কি সে আমাকে ক্ষমা করতে পারবে?....
