You are viewing a single comment's thread from:

RE: আপাতত গ্রামে আছি

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাইয়া আপনি শহর ছেড়ে গ্ৰামে ছুটে গিয়েছেন শান্তির আশায় আর আমি তার উল্টো করেছি। গ্ৰাম ছেড়ে শহরে এসেছি শান্তির আশায়। এই গরমে গ্ৰামে লোডশেডিংয়ের অবস্থা খুবই করুণ যার জন্য টিকে থাকা সম্ভব হচ্ছিল না। দিনের বেলায় গাছতলায় বসে দিন কাটালেও রাতের বেলা অবস্থা খারাপ হয়ে যেতো। আইপিএস থাকলেও কারেন্ট না থাকলে চার্জ দেওয়া সমস্যা হয়ে যেতো তারজন্য সেটাও বন্ধ হয়ে যেতো। তবে এটা ঠিক শহরের তুলনায় গ্ৰাম অনেক ভালো। সেখানে নেই কোনো কোলাহল, কলকারখানা ও গাড়ির দূষিত ধোঁয়া। তাই তো গ্ৰামে গেলে মন খুলে প্রাণ খুলে বেঁচে থাকার অক্সিজেন খুঁজে পাওয়া যায়। এই গরমে শহর ছেড়ে গ্ৰামে গিয়ে খুব ভালো করেছেন। নিজে যেমন ভালো থাকা যায় তেমনি বাচ্চারাও খুব ভালো থাকে। আপনার লেখা পড়ে আর ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি খুব ভালো সময় কাটাচ্ছেন।

Sort:  
 2 years ago 

জীবন যেখানে যেমন আপু, তবে আমার সময়টা গ্রামে এসে ভালোই কাটছে।