আমাদের ঈদ আনন্দ

in আমার বাংলা ব্লগlast month

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

প্রথমেই সকলকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা আপনাদের একদিন আগেই আমাদের ঈদ উদযাপন শেষ হয়ে গিয়েছে।বেশ ভালোই কেটেছে ঈদের দিনটি। তবে এবার শুক্রবার দিনটিতে ঈদ পড়ায় আমরা লন্ডনে বড় ভাসুরের বাসায় যেতে পারেনি।শুধু আমরা আর ছোট ভাসুরের ফ্যামিলি মিলেই ইনজয় করেছি।আসলে শুক্রবার আর শনিবার এই দুটি দিন রেস্টুরেন্ট গুলোতে খুব বেশি ভিড় থাকে, তাই আর রেস্টুরেন্ট বন্ধ রাখা হয় না।নরমালি এদেশের প্রতিটি বাঙালি রেস্টুরেন্টই ঈদের দিন খোলা থাকে।তবে শুক্র ও শনিবার ছাড়া যদি অন্য দিনে ঈদ পড়ে যায় তখন কিছু কিছু রেস্টুরেন্ট বন্ধ থাকে।যাইহোক হাসবেন্ড বিকাল পর্যন্ত আমাদের সাথেই ছিল, পরে পাঁচটার দিকে চলে যায় তার কাজে।

সকাল বেলা উঠেই কিছু পিঠা, সেমাই সহ সামান্য কিছু নাস্তা করে হাসবেন্ড চলে যায় নামাজ পড়তে।আর এরই ফাঁকে আমরা তিনজন মা ও মেয়েরা ঈদের কাপড়-চোপড় পড়ে রেডি হয়ে বসে থাকি ছোট ভাসুরের বাসায় যাওয়ার জন্য।এরপর হাজবেন্ড নামাজ পড়ে এলেই আমরা বের হয়ে যাই বাসা থেকে।নরমালি এদেশে কেউ ঈদের দিন তেমন রান্না করে না। যত রান্না ঈদের আগের দিন রাতেই শেষ করে ফেলে। আর ঈদের দিন শুধু খাওয়া দাওয়া আর ঘোরাফেরা।বাংলাদেশের মা ও বোনেদের তো ঈদের দিন রান্না করতে করতে দিন চলে যায়, ফলে ঈদের আনন্দটা তেমন উপভোগ করতে পারেনা।

IMG_2419.jpeg

IMG_2451.jpeg

IMG_2427.jpegIMG_2426.jpeg
IMG_2428.jpegIMG_2429.jpeg

পোলাও, রোস্ট, বোয়াল মাছ, চিংড়ি মাছ, আম দিয়ে মাছের টক, গরুর মাংস, শীপের মাংস সহ আরো বেশ কয়েকটি আয়টেম ছিল। আমি শুধু এই তিন চারটি আইটেমের ফটো তুলে ছিলাম।আসলেই ঈদের দিন এত কিছু খাওয়া যায় না, সামান্য একটু খেলেই যেন পেট ভরে যায়। যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা সকলে মিলে চলে গেলাম টিলগেট পার্কে।সেখানে গিয়ে দেখি প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডায় থাকতে ইচ্ছে করছিল না। তাই সামান্য কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম সেখান থেকে।

IMG_2489.jpeg

এই ঠান্ডায়ও তাদের আইসক্রিম খেতে হবে। যাইহোক এভাবেই কেটে গেল আমাদের ঈদের দিনটি।

IMG_2494.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

ঈদ আনন্দ ভালো ই হলো।পরিবারের সাথে সময় কাটিয়েছেন এটা খুব মজার।আর শীত যতই হোক আইসক্রিম খেতেই হবে।ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ আপু।