ঈদের আগের রাত
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
ঈদ মোবারক।আগামীকাল ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে ঈদ উদযাপন হতে যাচ্ছে। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা।এই প্রথম আমরা হাজব্যান্ডকে ছাড়া ঈদ উদযাপন করতে যাচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন বাংলাদেশে হাজব্যান্ড তার মাকে দেখতে গিয়েছে।দেখতে দেখতে প্রায় চার সপ্তাহ হয়ে যাচ্ছে।কয়েক যুগ পর তারা ৫ ভাই একত্রে মায়ের সাথে ঈদ উদযাপন করতে যাচ্ছে। সত্যিই এটি অনেক আনন্দের একটি ব্যাপার। তার মা ও মোটামুটি এখন বেশ ভালোই রয়েছে। তাদের কোন বোন নেই।আর এই পাঁচ ভাই মায়ের খুবই যত্ন করে ছোটবেলা থেকেই, যেহেতু তারা তাদের বাবাকে অনেক ছোটবেলায় হারিয়েছে।আর মাও অনেক কষ্ট করে তাদেরকে বড় করেছেন।যাই হোক এই শেষ বয়সে মাকে আনন্দ দিতে পারলেও যেন অনেক শান্তি।
হাজব্যান্ডকে আজ দেখলাম খুব এক্সাইটেড, গরু কিনতে গিয়েছে তারা সকল ভাই মিলে।এভাবে আনন্দ তো তারা এখানে করতে পারেনা।কারণ আমরা এখানে গরু কোরবানি দেই না, বাংলাদেশেই দিয়ে থাকি। যাইহোক বরাবরের মতো এবার আমাদের ঈদের তেমন কোন আয়োজন নেই। কারণ হাজব্যান্ড বাসায় নেই, তেমন কোন আয়োজনই করছি না। শুধুমাত্র বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করছি।প্রতিবার ঈদের আগের রাতে প্রায় চার-পাঁচ রকমের রান্না করে রাখতে হয়, যেহেতু আমরা ঈদের দিন কোন রান্না করি না। কিন্তু এবার রান্না নেই বললেই চলে।এবার মনেই হচ্ছে না আগামীকাল ঈদ।এদিকে বাচ্চাদেরও মন খারাপ ঈদের দিন তাদের বাবা থাকবে না।যাইহোক মায়ের কারণে স্যাক্রিফাইস তো একটু করতেই হয়।তারপরও আমি চেষ্টা করছি তাদেরকে খুশি রাখতে।
ঈদের আগে দিন চাদ রাত, আর চাঁদ রাত মানেই তো হচ্ছে হাতে মেহেদি পরা।আর মেহেদি ছাড়া ঈদ যেন পূর্ণতাই পায় না।এছাড়া মেয়েরাও খুব এক্সাইটেড থাকে মেহেদি পরার জন্য।রোজার ঈদে বেশি করে মেহেদী এনে রেখে দিয়েছিলাম। তাই এখন আর নতুন করে কিনতে হয়নি। তাদেরকে হাতে পরিয়ে দিলাম।যাই হোক আমার ছোট ভাসুরের ফ্যামিলি তো আমাদের বাসার কাছেই রয়েছে।তাদের সাথেই আমরা আগামীকাল ঈদ উদযাপন করব।আর বড় ভাসুরের ফ্যামিলি অনেক দূরে থাকে তাই সেখানে আপাতত যাওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু হাজবেন্ড ও ছোট ভাসুর কেউ বাসায় নেই। যাইহোক বন্ধুরা, আজ তাহলে এতোটুকুই। আগামী কাল আমাদের ঈদ আনন্দটাও আপনাদের সাথে শেয়ার করব।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses



ঈদ মোবারক আপু। বাবাকে ছাড়া এই প্রথম মেয়েদের ঈদ।সব রকমের অভিজ্ঞতা ই করতে হয় জীবনে।আশাকরি মেয়েদের নিয়ে ঈদ আনন্দে আনন্দ করেছেন।ভাইয়া ও এই প্রথম মা ও ভাইদের সাথে ঈদ সুন্দর কাটাবেন।দোয়া করি সবকিছু সুন্দর হোক।