একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন আর্ট নিয়ে। এ ডিজাইনটি করেছিলাম ঈদের কিছুদিন আগে। বেশ কয়েকটি আর্ট করে রেখেছিলাম তার মধ্যে থেকে একটি আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।হাতে পরলে দেখতে বেশ ভালই লাগবে। যাইহোক বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমে এভাবে উল্টা নাম্বার ১ এর মতো এঁকে নিয়েছি।
এরপর তার বাইরের দিকে একইভাবে আরো একটি লেয়ার এঁকে নিয়েছি।
এরপর তার বাইরের দিকে আরো একটি লেয়ার এঁকে এভাবে ছোট ছোট পাপড়ির মতো করে এঁকে নিয়েছি।
এরপর নিচের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর এভাবে চোখের মতো এঁকে কয়েকটি লেয়ার এঁকে নিয়েছি।
এরপর উপরের দিকে পাপড়িগুলোর উপরে এভাবে একটি ফুল বানিয়ে নিয়েছি।
এরপর ফুলটির উপরে এভাবে পর্যায়ক্রমে এঁকে আমার অংকন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR














ভিন্ন ভিন্ন ডিজাইনের মেহেদি আর্ট গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।আপনি প্রতিনিয়ত নানান ডিজাইন শেয়ার করেন।ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।