ভ্যাকসিন।

in আমার বাংলা ব্লগyesterday

28283.jpg
source

ধুর মিয়া,

আপনি যদি মগজে-মননে-চিন্তাধারায় অন্য কারও দাস হয়ে থাকেন, তাহলে শুধু আমার কথা নয়, অধিকাংশ মানুষের কথাই আপনার তিতা লাগবে। হিসাব স্পষ্ট, কথাও পরিষ্কার। রাগ করবেন কি করবেন না, সেটা আপনার ব্যাপার।

দাস শুধু পা-ই চাটে না, সুযোগ পেলে গা ঘেঁষে থেকেও তোষামোদ করে। সত্যিকার অর্থে এই ধরনের দাসসুলভ মানসিকতার মানুষ আমাদের আশপাশেই প্রতিনিয়ত ঘুরঘুর করে। এদের এই ঘোরাঘুরি নতুন কিছু নয়; সময়ের সঙ্গে সঙ্গে শুধু দৃশ্যপট বদলেছে, কিন্তু প্রকৃত সত্তা বদলায়নি।

এই ব্যাধি সংক্রামক।

কত দ্রুত যে ছড়িয়ে পড়ে, তা অনেক সময় কল্পনারও বাইরে। আসলে লজ্জার কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। যদি এমন কোনো ভ্যাকসিন থাকত, তাহলে হয়তো তা এই সজাতীয় মানুষদের জন্য বেশ কার্যকর হতো।

তবে সমস্যা নেই। দিন দিন অনেক কিছুই বদলে যাচ্ছে। হয়তো একদিন লজ্জারও ভ্যাকসিন আবিষ্কৃত হবে। তখন মানুষ মহা আনন্দে সেই টিকা গ্রহণ করবে, আর দাস হয়ে থাকার চিন্তাটাও মাথা থেকে ঝেড়ে ফেলবে।

শুধু একটু সময়ের অপেক্ষা
—এই আর কী!