ডাই পোস্টঃ ক্লে দিয়ে মিষ্টি কুমড়ো তৈরি।

in আমার বাংলা ব্লগ7 hours ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল । ১০ই জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d3.jpg

d2.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে মিষ্টি কুমড়ো বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো মিষ্টি কুমড়ো গুলো। দেখতে একেবারেই বাস্তবের মতো লাগছিল।মিষ্টি কুমড়ো বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ । মিষ্টি কুমড়ো আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

প্রয়োজনীয় উপকরণ

d12.jpg

১। বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস

ক্লে দিয়ে মিষ্টি কুমড়ো তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d8.jpg

প্রথমে কমলা রং এর ক্লে দিয়ে বল বানিয়ে নিয়েছি। বানানো বলটি হাতের সাহায্যে কিছুতা চ্যাপ্টা করে নিয়েছি ।

ধাপ - ২

d7.jpg

বলটিতে ক্লে টুলস দিয়ে কয়েকটি দাগ দিয়ে নিয়েছি। যেমনটি মিষ্টি কুমড়ায় থাকে।

ধাপ - ৩

d6.jpg

সবুজ রং এর ক্লে দিয়ে ডাল বানিয়ে নিয়েছি।

ধাপ - ৪

d5.jpg

ডালটি বানানো মিষ্টি কুমড়োর সাথে লাগিয়ে দিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো মিষ্টি কুমড়োটি।

ধাপ - ৫

d4.jpg

d11.jpg

d14.jpg

d13.jpg

এবার মিষ্টি কুমড়োর কাটা টুকরো বানানোর জন্য কমলা রং এর ক্লে পাতলা করে নিয়ে নৌকার মতো করে নিয়েছি। এবং লাল ও কমলা রং এর ক্লে মিশিয়ে নিয়ে মিষ্টি কুমড়োর ভিতরের অংশটি বানিয়ে নিয়েছি। এবং তা এক সাথে লাগিয়ে দিয়েছি। যেমনটা ছবিতে দেখা যাচ্ছে। মিষ্টি কুমড়োর বিচি বুঝানোর জন্য কাঠি দিয়ে দাগ দিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো মিষ্টি কুমড়র কাটা টুকরো।

উপস্থাপন

d1.jpg

d2.jpg

d3.jpg

আশাকরি, আমার আজকে ক্লে দিয়ে বানানো গোটা মিষ্টি কুমড়ো ও কাটা মিষ্টি কুমড়োটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ২রা জানুয়ারী, ২০২৬ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png