লাইফ স্টাইল পোস্টঃ বান্ধবীর মেয়ের জন্য চুড়ি বানালাম।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৯ই জ্যৈষ্ঠ , ১৪৩২ বঙ্গাব্দ , গ্রীষ্মকাল,২৩শে মে ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,বেশ অনেক দিন পর আজ আবারও কিছু নতুন চুড়ি বানালাম। চুড়িগুলো বানিয়েছি আমার বন্ধবীর মেয়ের জন্য। এর আগেও বানিয়েছিলাম । আমার বানানো হাতের তৈরি চুড়িগুলো আমার বান্ধবীর মেয়ের আবার বেশ পছন্দ।এবার আমার বানানো ঈদের চুড়িগুলো ওর বেশ পছন্দ হয়েছে। সেই ডিজাইনের চুড়িই তার জন্য বানিয়েছি। তার নাম সুহা। হংকং এ একটি ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পড়ছে। আমার বান্ধবী এখন বাংলাদেশে । ঢাকায় তার মার বাসায়। ঈদ এবার বাংলাদেশেই করবো। তাই যখন আমার বন্ধবী জানালো যে, সে এবার ঈদ বাংলাদেশে করবে তখনই তাকে তার মেয়ের চুড়ির মাপ নিয়ে আসতে বলেছিলাম। কিছু চুড়ি বানিয়ে গিফট করার জন্য। বেশ কয়েকদিন ধরে সেই চুড়ি বানালাম। যাতে সে ঈদে পড়তে পারে। সুহাও ঈদ এবার ঢাকায় করবো। আগামী ২৬ তারিখ সে তার বাবার সাথে বাংলাদেশে আসবে। তাই তাড়াহুড়া করেই এই চুড়িগুলো বানিয়েছি। আগামীকাল ক চুড়িগুলো আমার বান্ধবীর বাসায় পৌছে দিবো। আশাকরছি সুহার পছন্দ হবে চুড়িগুলো। এবার আমি চুড়িগুলো কাপড় ,সুতা ও কুন্দল দিয়ে বানিয়েছি। এ ধরনের চুড়িগুলো বেশ চলছে আজকাল। বেশ নতুন নতুন ডিজাইনের চুড়ি সেল করা হয় অনলাইনে। আর কাস্টমাইজ করেও বিক্রি হয় এই সকল চুড়ি। এর আগেও হাতের কাজের কিছু চুড়ি বানিয়ে দিয়েছিলাম। তাই এবার কুন্দল এর চুড়িগুলো বানালাম।
আশকরছি আমার বানানো চুড়িগুল তার পছন্দ হবে। আসলে কাউকে যখন নিজের হাতের তৈরি কোন কিছু গিফট করা হয় তখন বেশ আনন্দ লাগে। আর সেই জিনিস যখন তার পছন্দ হয় তখন আরও বেশি আনন্দ লাগে।আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আএ সাথেই থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | লাইফস্টাইল পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Samsung A-10 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৩ শে মে , ২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 5 days ago





