You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪৬

in আমার বাংলা ব্লগ3 years ago

নিজে কোনদিন রাজনীতি করেনি তবুও রাজনীতি রিলেটেড একটি ঘটনা কয়েক বছর আগে আমার সাথে ঘটেছিল। আমার এক বন্ধু রাজনীতির সাথে সক্রিয় ভাবে যুক্ত ছিল। সেই সময়টাতে তার বয়সও খুব একটা বেশি ছিল না। একদিন আমি আর সে সন্ধ্যার সময় রাস্তা দিয়ে ফিরছিলাম। এই সময় হঠাৎ দেখি পিছন থেকে কয়েকজন লোক আমাদের তাড়া করেছে। আমি তো হঠাৎ করে এর কারণে বুঝতে পারি না ! আমি কিছু না বুঝেই আমার বন্ধুর সাথে দৌড় শুরু করি। পরে বন্ধুর কাছ থেকে জানতে পেরেছিলাম এই লোকগুলো কারা ছিল। বন্ধু যে দল করত তার বিপরীত দলের সমর্থক ছিল ওরা। ফাঁকা রাস্তায় আমাদের দুইজনকে পেয়ে দৌড়ানি দিয়েছিল সেই দিন। সেদিন তাদের হাতে ধরা খেয়ে গেলে হয়তো বন্ধুর চক্করে পিটুনিও খেতে হতো আমাকে বন্ধুর সাথে।