গ্রাম বাংলার বিকেল পর্ব-২
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে। গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো কমবেশি সবারই খুবই ভালো লাগে। বিকেল হলেই আমার ছুটে যেতে ইচ্ছে হয় গ্রামের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
রাস্তার পাশে ছোট ছোট গাছ পুকুর আর খেত মিলে একদম অন্যরকম একটা অনুভূতি দেয়। মাঝে মাঝে হালকা বাতাস আসে আর সেই বাতাসে মাটির গন্ধ পাওয়া যায়। এই গন্ধটা শহরে কখনো পাওয়া যায় না। গ্রামের মানুষ খুব সহজ সরল। তারা কম চায় কিন্তু মন থেকে সুখী থাকে। বিকেলের দিকে অনেক সময় দেখা যায় সবাই কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছে। কেউ গরু নিয়ে যাচ্ছে কেউ আবার সাইকেল চালিয়ে যাচ্ছে।
এই দৃশ্যগুলো খুব সাধারণ হলেও মনে দাগ কেটে যায় পাখিরা দল বেঁধে আকাশে উড়ে যায় সূর্য ডোবার আগে। তাদের ডাক আর উড়ার দৃশ্য পুরো পরিবেশটাকে আরও সুন্দর করে তোলে। কখনো কখনো নদীর পাড়ে বসে এই দৃশ্য দেখলে মনে হয় সময়টা যেন থেমে গেছে। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি পুরো গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। পরবর্তীতে দেখা হবে আপনাদের মাঝে তৃতীয় পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









