You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৩

in আমার বাংলা ব্লগ4 years ago

ভালোবাসা মানে কাউকে হৃদয়ের গভীরে বাঁধা
ভালোবাসা মানে কাউকে আপন করে পাশে রাখা
ভালোবাসা মানে অসময়ে-অসময়ে কাউকে স্মরণ করা
ভালোবাসা মানে সুখে-দুখে কারো পাশে থাকা।

ভালোবাসা মানে হাজার কষ্ট বুকে নিয়ে,
প্রিয় মানুষটির সুখের কথা চিন্তা করা।
ভালবাসা মানে যত কষ্ট দুঃখ আসুক না কেন,
প্রিয় মানুষটির হাত শক্ত করে ধরে রাখা।
ভালবাসা মানে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধা।
ভালোবাসা মানে সকল বাধা জয় করে,
তুমি রবো আমার বুকে অনন্ত চিরকাল।

Sort:  
 4 years ago 

কি দারুণ সমাপ্তি ভালোবাসার, যদি আস্তবে এমনটা হতো কতই না সুন্দর হতো জীবনটা।