ভবিষ্যত পরিকল্পনায় থাকুক নিজের চিন্তা ও!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা বেশিরভাগ মানুষ সবসময় ভবিষ্যৎ পরিকল্পনায় এতোটাই ডুবে থাকে যে তারা নিজের বর্তমানটাকেই ভুলে যায়। এক কথায় বলতে গেলে তারা নিজেদের বর্তমানকে একেবারে শেষ করে দেয়। যেনো সবকিছুর বিনিময়েও তারা চায় তাদের ভবিষ্যতে কোনো সমস্যা না আসে, কোনো বিপর্যয় না আসে। আর এই ব্যাপারগুলোকে আমি খুব একটা খারাপ যে বলছি, ব্যাপারটা কিন্তু মোটেও তেমনটা নয়। ভবিষ্যৎ নিয়ে আমাদের অবশ্যই পরিকল্পনা থাকা উচিত, কারণ আমাদের যদি ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা না থাকে তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ আমরা অনেকটা অনিশ্চিত অবস্থায় পাব।

কিন্তু আমি কথা বলতে এসেছি অন্য একটি ব্যাপার নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনা করা অবশ্যই ভালো, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ভবিষ্যৎ পরিকল্পনা করতে বসি তাহলে আসলে সেখানে আমরা নিজেদের পরিবার নিয়ে ভাবি। সেটাও ভালো কথা, কিন্তু সেটা খারাপ ব্যাপার নয়। তবে আমি যেটা পছন্দ করি না সেটা হলো বেশিরভাগ সময় দেখা যায় আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করি, কিন্তু সেটা একেবারে পারিবারিক কেন্দ্রিক। অর্থাৎ, আমার নিজের যা ইচ্ছা, আমি নিজেকে কোথায় দেখতে চাই কিংবা নিজের জন্য কী ভালো হবে সেটা তেমন একটা চিন্তা করি না। সেটা চিন্তা করলেও সেটাকে আসলে পারিবারিক কেন্দ্র করে ফেলি।

অর্থাৎ যেখানে আমাদের কিছুটা হলেও চিন্তা করা উচিত যে আমি কিসে ভালো হব, আমার ভবিষ্যৎ কেমন হলে আমি বেশি সুখী হব সেটা চিন্তা না করে আমরা সবসময় চিন্তা করি যে পরিবারকে কিভাবে ভালো রাখা যায় এবং ভবিষ্যতে আমি কী করলে পরিবার ভালো থাকবে। এখন আমার যেটা বক্তব্য সেটা হলো আমাদের অবশ্যই দুটো বিষয়ে ব্যালেন্স করে তারপরেই ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে হবে। অর্থাৎ নিজের জন্যই যেমন পরিবারের কথা ভুলে যাওয়া যাবে না, ঠিক একইভাবে পরিবারের কথার জন্য নিজেকে ভুলে যাওয়া যাবে না। আর এটাই আমার আজকের বক্তব্য।

ABB.gif