অন্যের সফলতা হিংসা করতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যের সফলতা হিংসা করতে নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে সফলতা অর্জন করা কিন্তু মোটেও সহজ কথা নয়। অর্থাৎ সফলতা অর্জন করতে গেলে আমাদের সর্বপ্রথম বিভিন্ন জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞানটা জীবনে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে একবার সফলতা অর্জন করতে পারি তাহলে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আছে যারা আমাদের দেখে হিংসা করবে এবং আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আসলে এই মানুষগুলো জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না এবং তারা সবসময় অন্যের সফলতা দেখে হিংসায় জ্বলে যায় এবং তাদের ক্ষতি করার জন্য তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যায়।
আসলে জীবনে যারা একবার সফলতা অর্জন করতে পেরেছে তারা সবসময় চায় যাতে করে অন্যান্য মানুষগুলো যাতে করে জীবনে সফলতা অর্জন করতে পারে সেজন্য তারা প্রতিনিয়ত তাদেরকে সাহায্য করতে থাকে। আসলে এই মানুষগুলোর মনে কোন ধরনের চতুরতা মোটেও থাকেনা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা জ্ঞানী মানুষ তারা অনেক বেশি সহজ সরল হয়ে থাকে এবং তারা কখনো অন্যের ক্ষতি করা তো দূরের কথা বরং অন্যের খারাপ কোন কিছু কখনো কল্পনা করতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সামনের দিকে এগিয়ে যেতে পারে তাদের মতো ভালো মনের মানুষের পৃথিবীতে খুব কম রয়েছে।
আসলে এই সমাজে আমরা বিভিন্ন ধরনের মানুষ বসবাস করি এবং কারো সাথে কারো কোন ধরনের মিল আমরা কখনো খুঁজে পাই না। যদিও সামান্য কিছু মিল খুঁজে পাই কিন্তু ভালোর দিক থেকে সবাই কিন্তু আলাদা থাকে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সফলতা অর্জন করা কিন্তু মোটেও মুখের কথা নয় বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং জীবনের প্রথম পর্যায়ে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। কেননা যারা শিক্ষিত লোক তারা খুব খুব সহজে জীবনে সফলতা অর্জন করতে পারে।
আসলে যারা মূর্খ প্রকৃতির লোক তারা জীবনে কিন্তু খুব সহজে কখনো সফলতা অর্জন করতে পারে না এবং তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে বিভিন্ন ধরনের সমস্যা সব সময় লেগে থাকে।এজন্য আমরা সব সময় প্রকৃত জ্ঞান নিয়ে সফলতা অর্জন করার জন্য চেষ্টা করব এবং কেউ যদি সফলতা অর্জন করে তাহলে তাকে নিয়ে আমরা মোটেও কোন ধরনের ব্যঙ্গ করার চেষ্টা করব না বরং তার এই সফলতাকে আমরা সবসময় অনুপ্রাণিত করার চেষ্টা করব। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে একমাত্র শিক্ষিত এবং ভালো মানুষ অন্যান্য ভালো মানুষদেরকে সবসময় সাপোর্ট করে এবং তাদের কোন সমস্যা আসলে তারা তাদেরকে সাহায্য করে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
