সবার জীবন একই রকম ভাবে চালনা করার চেষ্টা করা ভুল।

in আমার বাংলা ব্লগ13 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17804534914721258633202182633659.png


সোর্স



আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা এবং প্রত্যেকটা মানুষের জীবন আলাদা জীবিকা ও আলাদা। আমরা যদি মনে করি আমাদের এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমরা একই রকম ভাবে চালনা করবো তবে সেটা একদমই আমাদের ভুল কাজ হবে। আর আমরা যদি মনে করি যে আমরা এই ভাবে জীবন যাপন করেছি তাহলে অন্যরাও এই একই ভাবে জীবন যাপন করতে পারবে এবং এটাই সঠিক হবে সেটাও আমাদের একদমই ভুল চিন্তাভাবনা। কারণ এমনও হতে পারে যে আমরা যেভাবে আমাদের জীবনযাপন করেছি তার থেকেও উত্তম এবং সুন্দরভাবে অন্য কেউ জীবন যাপন করতে পারে। আসলে প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা যার কারণে জীবন-যাপন ও একই পরিস্থিতিতে থেকেও আলাদা ধরনের হতে পারে। আমরা যদি মনে করি যে আমরা কোন একটি বিশেষ জিনিস পাইনি তার মানে অন্যরাও সেটা পাওয়ার অধিকার রাখে না সেটা আমাদের একদমই ভুল ধারণা। আমরা যদি মনে করি যে আমরা নির্দিষ্ট একটি সময়ে যেভাবে পার করেছি অন্যরাও সেই ভাবেই পার করবে এবং তাদের কোন অধিকার নেই সুন্দরভাবে তবে সেটা ভীষণই ভুল চিন্তাভাবনা হবে।


বর্তমান সময় এবং ভবিষ্যৎ সময়ে যেমন আলাদা তেমন বর্তমান সময়ের মানুষের জীবন যাপন এবং ভবিষ্যৎ সময়ের মানুষের জীবন যাপন ও একদমই আলাদা ধরনের হবে যেমনটা আমাদের গুরুজনদের জীবন যাপন এবং আমাদের জীবন যাপন আলাদা ধরনের হয়। অনেক মানুষকে এমন বলতে শোনা যায় যে আমাদের সময়ে আমরা এমন করেছি তোমাদের সময় এত বিলাসিতা দেখা যায়। কিন্তু এই কথাগুলো অনেক ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয় কারণ আগেকার সময় অনেক সুবিধা ছিল না যার জন্য আয়কার মানুষের জীবনযাপন অনেক বেশি কঠিন এবং কষ্টকর হয়ে উঠতো। আর বর্তমান সময়ে মানুষ সুন্দর এবং আধুনিক জীবনযাপন করে যে কারণে এখনকার সময়ে জীবন যাপন হয়েছে আগের তুলনায় অনেক বেশি সুন্দর এবং কঠিন সময় এবং কঠিন অনেক পরিস্থিতি হয়ে গেছে সহজ। তাই যেগুলো আগেকার মানুষদের বিলাসিতা বলে মনে হয় সেগুলো বর্তমান মানুষের চাহিদা বা প্রয়োজন হতে পারে। তাই পুরনো চিন্তাভাবনা অনুযায়ী বর্তমান মানুষদের আচার-আচরণ এবং চলাফেরা বিচার করা একদমই উচিত নয়।


আগেকার সময় মানুষ যেভাবে নিজের জীবন কাটিয়েছে বর্তমান সময়ও যদি আমরা সেভাবেই জীবন কাটাতে চাই তাহলে আমরা ভীষণভাবে পিছিয়ে পড়বো এবং আগেকার দিনের মতনই ভীষণ কষ্টের সম্মুখীন আমাদের হতে হবে তাই সময়ের সাথে সাথে আমাদের নিজেদেরও পরিবর্তন করা উচিত আর চিন্তাভাবনার ও পরিবর্তন করা উচিত। আগেকার সময়ের সাথে বর্তমান সময়ের এবং আগেকার জীবন যাপনের সাথে বর্তমান মানুষের জীবনযাপনের সাথে কখনোই তুলনা করা উচিত নয়। আগেকার মানুষের মধ্যে দেখা যেত শিক্ষার হার অনেক কম কিন্তু বর্তমান মানুষের মধ্যে শিক্ষার হার অনেকটাই বেড়েছে যার কারণে মানুষ অনেক কিছু বুঝতে শিখেছে এবং অনেক সমস্যার সমাধান করতে শিখেছে। আর এর ফলেই মানুষের জীবন হয়েছে অনেক সহজ এবং আগেকার সময়ে যেসব কাজ করতে মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো বর্তমান সময়ে সেই সব কাজ করতে কোন সমস্যা হয় না। এছাড়াও আগেকার মানুষের মধ্যে দেখা যেত কিছু মানসিকতা ও মনোভাব সেগুলো হলো "আমাদের সময়ে এসব কিছুর প্রয়োজন হয়নি বা আমরা এমন কিছু করিনি"।


এই ধরনের মনোভাবের কারণে আগেকার মানুষের সাথে বর্তমান মানুষের মানসিকতা এবং মনের ভীষণভাবে অমিল ঘটে থাকে। আগেকার মানুষ অনেকটাই হিংসা বা পায়নি অনেক কিছু সেই বেদনায় ভুগতে থাকে। তবে তারা পায়নি বলে বর্তমান সময়ের মানুষরাও যে সেই সুযোগ-সুবিধা গুলো ভোগ করবে না এই চিন্তা ভাবনা কোনভাবেই সঠিক নয়। প্রত্যেক মানুষের জীবনযাপন যেমন আলাদা তেমনই প্রত্যেক মানুষের চলাফেরা এবং ভাগ্য আলাদা। কোন মানুষ ভীষণ সুযোগ সুবিধা নাই পেতে পারে এবং আপন জনের ভালোবাসাও নাই পেতে পারে কিন্তু তাই বলে অন্য কেউ যদি সে আদর ভালোবাসা এবং সুযোগ-সুবিধা পেয়ে থাকে তবে তাদেরকে এইভাবে নেতিবাচক কথা করা একদম উচিত না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পাওয়া এবং কিছু না পাওয়া থাকে তাই বলে কোন মানুষের খুশি দেখে আমাদের কোনোভাবে হিংসা করা বা হিংসা মূলক কথা বলা উচিত নয়। আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের পরিবেশ এবং পরিস্থিতিকে মেনে নেওয়া উচিত। আর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা সেভাবেই গড়ে তোলা উচিত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।