You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০২

in আমার বাংলা ব্লগ4 years ago

ডাক্তারঃ এর আগে আপনি কখনো (Pneumonia) নিউমোনিয়াতে কষ্ট পেয়েছেন?
রোগীঃ হ্যাঁ একবার পেয়েছিলাম।
ডাক্তারঃ সেটা কতদিন আগে?
রোগীঃ স্কুলে মাস্টার মশাই যখন ইংরেজিতে নিউমোনিয়া শব্দের বানান জিজ্ঞেস করেছিল তখন।
ডাক্তারঃ কষ্টটা পেলেন কিভাবে?
রোগীঃ নিউমোনিয়া শব্দটি বানান করতে ভুল করেছিলাম, তাই মাস্টার মশাইর বেত্রাঘাতে কষ্ট পেয়েছিলাম।😀😀