পেস্তো চিকেন বোল, কিছুটা পুষ্টিকর

in আমার বাংলা ব্লগ12 hours ago

নমস্কার বন্ধুরা,

আজ সকালে যখন ঘুম ভাঙলো ঘড়ির দিকে তাকিয়ে দেখি, বেলা অনেকটা গড়িয়ে গেছে। আর ঘুম ভাঙতে দেরি হওয়ার আসল কারণ গত কাল রাতে শোওয়ার পরেও ঘুম না আসা। অন্ধকারের ঘরে মধ্যে ঘড়ির টিকটিক শব্দের সাথে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় কাটালাম। নানান চিন্তা আর অনিদ্রার ক্লান্তিতে অবশেষে ভোরের দিকে ঘুম পেলো, তখন সকালের রুটিন পুরো ওলটপালট হয়ে গেলো। দেরি করে ঘুম থেকে ওঠার পর জামাকাপড় ভিজিয়ে দিলাম তারপর শরীর আর মন কোনোটাই সায় দিচ্ছিল না বাইরে বেরোনোর জন্য। অন্যদিনের মতো আজ আর বাইরে যাওয়ার ঝামেলায় না গিয়ে ঘরেই খাওয়ার অর্ডার করলাম। শরীরকে একটু চাঙ্গা করতে কিছুটা স্বাস্থ্যকর পদ বেছে নিলাম।

1000247563.jpg

1000247556.jpg

অ্যাপের মেনু ঘেঁটে চোখ আটকে গেল একটি Pesto & Chicken Dominator Bowl এর ওপর। প্রায় ৬৪ গ্রাম প্রোটিন আছে! ঘাড়, আর রোজের প্রোটিনের কথা ভেবে দ্বিধা না করে অর্ডারটা করে দিলাম। অ্যাপে ডেলিভারি টাইম দেখাচ্ছিল মাত্র ২৫ মিনিট। সেই সুযোগে জামা কাপড় কেচে নিলাম। ভেবেছিলাম কাঁচতে কাঁচতে গরম গরম বোলটা হাতে পেয়ে যাব, কিন্তু অভিজ্ঞতা একদম অন্যরকম হলো। জামা কাপড় কাচা শেষ হলেও চাতক পাখির মতো ট্র্যাকিং স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি তখন ৩০ মিনিট পরে আসবে। অবশেষে খাবারটা হাতে পেলাম, ততক্ষণে সময় লেগে গেছে প্রায় এক ঘণ্টা ১০ মিনিট!

1000247555.jpg

1000247548.jpg

তীব্র খিদেই পেটের ভেতর তখন রীতিমতো আগুন জ্বলছিল, আর তার ওপর এই অতিরিক্ত দেরির কারণে মেজাজটাও কিছুটা বিগড়ে গিয়েছিল।
তবে আসল হতাশা অপেক্ষা করছিল খাবারের প্যাকেটে। হাতের ছোট প্লাস্টিকের বাক্সটা পেয়েই মনটা দমে গেল। ডেলিভারি অ্যাপের ছবিতে পাত্রটি যেমন বিশাল ঠাসা দেখাচ্ছিল, বাস্তবে সেই বোল-এর সাইজ ছিল অনেকটাই ছোট। মুখে প্রথম চামচটা তুলে নেওয়ার পর স্বাদের দিক থেকে কিছুটা স্বস্তি পেলাম। পেস্তো সসের সুন্দর সুবাস আর চিকেনের জুসি স্বাদের সমন্বয়ে বেশ ভালোই লাগছিল। স্বাদ যেমনই হোক, পরিমাণে পেট ভরল না।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png