স্বরচিত কবিতা: দূরত্বের সীমানা

in আমার বাংলা ব্লগ22 hours ago

প্রিয় আমার বাংলা ব্লগের সকল সদস্যকে আমার শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম/ আদাব। আশা করি সবাই ভালো আছেন,আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের কিছু অনুভূতি থাকে, যেগুলোর জন্য ভাষা খুঁজে পাওয়া কঠিন।কিছু মুহূর্ত থাকে, যেগুলো কখনো ঘটেনি—তবুও মনে হয় যেন হাজারবার ঘটে গেছে । এই লেখাটা তেমনই এক ইচ্ছার অনূভুতি; না, কোনো বাস্তব স্মৃতি না— বরং এমন এক স্বপ্ন, যেটা জেগে থেকেও দেখা যায়। জেগে থেকেও দেখা যায় এরকম রুপ একমাত্র কবিতাতেই ফুটিয়ে তোলা সম্ভব।কবিতা হলো হৃদয়ের ভাষা, মনের মধ্যে লুকানো অনুভূতির প্রতিচ্ছবি। এই ব্লগে আমি এমন কিছু কবিতা নিয়ে এসেছি, যেগুলো জীবনের নানা দিক, স্বপ্ন আর ভালোবাসার গল্প বলে। তাই আজকে আমি স্বরচিত একটি কবিতা নিয়ে এসেছি আপনাদের জন্য৷

তারিখ: ০৩ জুন , ২০২৬ | বার: বুধবার | বাংলা মাস: ২০ই জৈষ্ঠ্য , ১৪৩৩ বঙ্গাব্দ


ছবি কানভা


দূরত্বের সীমানা

আকাশের ওই নীল সীমানায়,
মেঘের আনাগোনায়,
দুটো হাত আজ ব্যাকুল বড়ই,
একটু ছোঁয়ার আশায়।

একজন ধরেছে রক্তগোলাপ,
তীব্র প্রেমের রঙে,
আরেকটি হাতে গোলাপি ফুল,
মৃদু লজ্জার ঢঙে।

মাঝখানে তার আদিম দূরত্ব,
এক মহাসমুদ্র যেন,
কাছাকাছি এসেও ছোঁয়া হলো না,
বিধাতা এমন কেন?

একটি গোলাপ নিচের দিকে,
অন্যটি উঠছে উঁচুতে,
ব্যথা জমে আছে দুই হৃদয়ের
নীরব প্রতিটি কুঁচিতে।

মেঘেরা দেখছে এই আকুতি,
বাতাস বইছে ধীরে,
কবে মিশে যাবে এই দুই হাত,
সব ব্যবধান ছিঁড়ে?

ফুল হয়ে রবে মনের সুবাস,
ফুরাবে না এই আশা,
দূরত্ব যতই থাকুক না কেন,
বেঁচে থাক ভালোবাসা


আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জবের পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟