মনের ভিতর ঝড়!

in আমার বাংলা ব্লগ5 hours ago

243623-child-438373.jpg

copyright free image from pixabay

ছোটবেলা থেকেই একটি বিষয় জেনে আসছি সেটা হচ্ছে একজন মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার সমান। কিন্তু বর্তমানে একজন মানুষের মন ভাঙাটা যেন সহজ হয়ে গিয়েছে। সম্পর্কের শুরুতে আমরা অনেক আশা নিয়ে একটা সম্পর্ক আগায়। একটা সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাসের উপরেই একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে। কিন্তু সেই বিশ্বাসই কয়জন রাখতে জানে। মানুষ আসলে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে চাই না।

এই দুনিয়ায় আসলে টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। আপনার যখন টাকা থাকবে আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে, সম্মান করবে। মানুষ আপনাকে সবসময় কদর করবে। আপনার কথার ভেল্যু থাকবে। কিন্তু আপনার কাছে যখন টাকা থাকবে না তখন কেউ আপনাকে দুঃপয়সার মূল্য দিবে না। আপনার কথার কোনো গুরুত্ব থাকবে না।

দুনিয়াতে এখন কেউ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাই না। সব জায়গায় স্বার্থ থাকে। তবে একবার যদি বিশ্বাস ভেঙে যায় কোনো ভালোবাসায় তাহলে সেখানে আর বিশ্বাস কোনোভাবেই আনা যায় না। কারণ একবার বিশ্বাসটা ভেঙে গেলে সে বিশ্বাসটা ফিরিয়ে আনাটা কঠিন হয়ে যায়। এজন্য একটা সম্পর্কে বিশ্বাস গুরুত্বপূর্ণ। মানুষ ভাবে কারো মন ভেঙে হয়তো ভালো থাকা যায়। কিন্তু সত্যি কথা হলো ভালো থাকা যায়না। কারো মন ভেঙে কখনো ভালো থাকা যায় না।

এজন্য আমাদের উচিত প্রকৃত ভালোবাসায় বিশ্বাস ধরে রাখা। আমরা যেন কারো বিশ্বাস না ভেঙে দেয়। অনেক সময় হয়কি আমরা আরো ভালো অপশন খুঁজি। ভালো অপশন পেলে আমরা চলে যায়। কিন্তু সেটা কি ভালোবাসা বলে। ভালোবাসলে আসলে সে যদি আপনার নাও হয় তাহলেও ভালোবেসে যাওয়া। আমরা আসলে আশা রাখি যে যাকে ভালোবাসবো তাকেই যেন পায়। কিন্তু তাকে না পাওয়াটাও কিন্তু ভালোবাসার মধ্যে পরে। এটা ভেবে অন্তত ভালো থাকা যায় যে সে হয়তো ভালো আছে।

জীবনে অনেক কাজ করবেন কিন্তু কারো মন ভাঙবেন না। সেটা হতে পারে আপনার কথার মাধ্যমে অথবা আপনার কাজের মাধ্যমে। এমন কিছু করবেন না যাতে করে কারো মন ভেঙে যায়। আর একবার যদি মন ভেঙে যায় তাহলে কিন্তু তার মনে আবার জায়গা করে নেয়াটা কঠিন।