আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ঈদ উল আযহার প্রস্তুতি সুন্দরভাবে নেয়ার চেষ্টা করছি। আর খুব বেশী সময় বাকি নেই যদিও। তবে প্রকৃতি ও পরিবেশ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছি। কারণ গরমের মাত্রাটা এবার সত্যি অনেক বেশী, যদিও আবহাওয়াবিদগণ অনেক আগ হতেই এটা অনুমান করে আসছেন, তুলনামুলকভাবে এবার প্রকৃতি একটু বেশী উষ্ণ থাকবে। আর হচ্ছেও ঠিক তাই, গরমের মাত্রা ভীষণ অসহ্যকর পর্যায়ে ইতিমধ্যে চলে গেছে।
গত দুইদিন রাতে ঘুমাতে ভীষণ কষ্ট হয়েছে, যদিও একসাথে দুটো ফ্যান চলেছে, কিন্তু তবুও ঘুমাতে বেশ কষ্ট হয়েছে। আসলে প্রকৃতির এমন অবস্থা হয়তো একদিনে তৈরী হয়নি, আর সেটা একদিনেও পরিবর্তন হবে না। কিন্তু এখন হতে যদি আমরা কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় না দেই, একটু সতর্কতা অবলম্বন না করি, তাহলে হয়তো বিপদের মাত্রাটা আরো বেড়ে যেতে পারে। দেখুন, প্রতিটি কাজের ক্ষেত্রে একটা প্রস্তুতি থাকে, একটু বিচক্ষণতার প্রয়োজন হয়, যদি সেখানে আমরা সঠিক থাকতে পারি তাহলে কোন সমস্যা হয় না।
একটু ভিন্নভাবে মানে একটা আনকমন উদহারণ দিয়ে বিষয়টি বুঝানোর চেষ্টা করছি আমি। কিন্তু সেটা অবশ্যই বাস্তবিক কিছু। ধরুণ আপনি কোথায় গেছেন বেড়াতে, তারপর হঠাৎ আপনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। এই ক্ষেত্রে বাড়ির প্রকৃত মালিক পক্ষ যতটা না সতর্ক হওয়া উচিত, তার চেয়ে বেশী বিচক্ষণ বা সতর্ক হওয়া প্রয়োজন আপনার নিজের। কারণ সমস্যা হলে হয়তো সমাধাণ আসবে কিন্তু তার পূর্বে মান সম্মান নষ্ট হলে সেটা আর ফিরে আসবে না। তাই সতর্কতা এখানে আপনার বেশী প্রয়োজন।
কেন প্রয়োজন? কথা প্রসঙ্গে ধরুন, আপনি কোন কিছু চেক না করে বাথরুমে কাজে লেগে গেলেন। কিন্তু তারপর কাজ শেষে টিস্যু বক্সের দিকে তাকিয়ে দেখলেন সেটা খালি। তারপর পানির কল চেক করে আরো বেশী হতাশ হলেন সেখানে পানি নেই। এখন কিন্তু ধীরে ধীরে ঘামের ফোট জমতে শুরু করেছে আপনার কপালে, কিছুটা চিন্তার ভাজও পড়েছে। হঠাৎ খেয়াল করলেন সামনে একটা ঢাকনাযুক্ত বালতি আছে। চিন্তা করলেন শেষ ভরসা এটা, একটু কষ্ট স্বীকার করে কোনমতে সেখানে গেলেন, তারপর দেখলেন সেটাও শূন্য।
এখন দোষ কাকে দিবেন? বাড়িওয়ালার কতটুকু আর আপনার কতটুকু? সতর্কতা বলেন কিংবা বিচক্ষণা বলেন প্রথমে সেটার দরকার কার জন্য বেশী প্রয়োজনীয় ছিলো? সমস্যা হয়তো হুট করেই আসে কিন্তু সমাধান আসে বিচক্ষণতা কিংবা বুদ্ধিমত্তার সাথে, সেখানে হঠাৎ করে সমাধান প্রত্যাশা করা শুধুই বোকামী। সুতরাং পরিস্থিতি বিবেচনায় এখনই আমাদের বিচক্ষণতা কিংবা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, না হলে সমস্যা সেই রকম গুরুত্ব হয়ে যাবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




