আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং ‍সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তবে অসুস্থতার একটা নিদারুণ অনুভূতি পার করে এসেছি। সত্যি বলতে এই একটা মুহুর্ত যখন আমাদের শুধু চারপাশের প্রকৃতি নয় বরং আপন মানুষদের অবস্থানও নিদারুণভাবে নির্ণয় করতে পারি। মানুষ হয়তো সব সময়ই একটা মুখোশের আড়ালে থাকে কিন্তু কিছু মুহুর্ত থাকে যখন সেটা নিদারুণভাবে প্রকাশিত হয়ে যায়, মানুষগুলোকে যাচাই করার সুযোগ পাওয়া যায়। অসুস্থতার অধ্যায়ও ঠিক তেমন একটা সুযোগ বলতে পারেন।

যাইহোক, আজ শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন। তাছাড়া কয়দিন আগেই বাংলা নববর্ষ উদযাপন করেছি। সুতরাং দারুণ একটা চঞ্চলতা এখনো হৃদয়ের মাঝে আছে। কিন্তু সেটাকে কতটা সময় আমরা ধরে রাখতে পারবো সেটাই দেখার বিষয়। কারণ শারীরিক সুস্থতার সাথে সুন্দর মানসিকতা না থাকলে কোনটার অবস্থানই নিশ্চিত করা সম্ভব হবে না। আর এটা করাও আমাদের জন্য সহজতর নয়। আমি যখন শুরুর দিকে কম্পিউটার নিয়ে কাজ করা শুরু করেছিলাম, তখন খুব কঠিনভাবে কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করেছি।

alexas_fotos-sports-927760.jpg

কিন্তু সময়ের সাথে সাথে সেটা অনেক বেশী কঠিন হতে শুরু করে। কারণ দিন যত গেছে নিজের অবস্থান এবং দায়িত্ব ততো বেশী বেড়েছে। আর দায়িত্ব যখন বাড়তে থাকে তখনই আমাদের নিয়মগুলো দুর্বল হতে শুরু করে। কারণ ব্যস্ততার কারণে সব কিছু আমাদের জন্য কঠিন হয়ে যায়। ঠিক সেই কারণেই ধীরে ধীরে সমস্যা জমতে শুরু করেছিলো, অন্তত আমার দৃষ্টিতে সেটাই মূল কারণ।

দীর্ঘ দিন পর সেটা আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করে। দেখুন আমরা ছোটবেলায় পড়েছিলাম নিয়ম-নীতিই আমাদের সুস্থতা ও সবলতার মূল চাবিকাঠি। আমরা যতটা সময় নিয়ম ও নীতির সাথে থাকবো ততোটা সময় আমরা ভালো ও সুন্দরভাবে কাটাতে সুযোগ পাবো। কিন্তু যখনই আমরা নিয়ত-নীতি তোয়াক্কা করবো না বা সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবো, তখন হতেই সমস্যা আমাদের পিছু পিছু আসতে শুরু করবে এবং সুযোগ বুঝে ঠিক জায়গা মতো আঘাত করে বসবে।

বর্তমান পায়ের ব্যথাটা তেমনই কিছু বলতে পারেন। ধীরে ধীরে সেটা জমতে শুরু করেছিলো আর সময় মতো ঠিক বের হয়ে এসেছে। এখন ফিজিওথেরাপিস্ট এর শরণাপন্ন হয়েছি, দেখা যাক কতটা পুনরুদ্ধার করতে পারি। যদিও আগের অবস্থায় ফিরে যাওয়ার কোন সুযোগ নেই কারণ বসয়তো আর আগের জায়গায় নেই, বয়স বেড়েছে তার সাথে সক্ষমতাও হ্রাস পেয়েছে। সুতরাং আমাদের যার যার অবস্থান হতে যতটা কষ্টকরই হোক না কেন, নিয়ম ও নীতির সাথে থাকতে হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png