স্বরচিত কবিতা: "প্রহেলিকা"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
একটি শক্ত দুর্ভেদ্য গণ্ডি
যার সীমানায় কেউ সহজে বিচরণ করে,
আবার কেউ ছিটকে পড়ে দূরে
যদি প্রাচীনের মতো সরল হতো ভাবনাগুলো,
হাত বাড়ানো আকুতির পিছনে ছুটে যাওয়া
সহজ সুন্দর কথার বুলি শোনা।
বর্তমানটার জটিল সুড়ঙ্গে আটকে
মোমগুলিও ধীরে ধীরে পরিণত হচ্ছে পাথরে,
ভয় থেকে উৎপত্তি এক সংকোচ
হাত বাড়িয়ে দিলেই প্রমাণিত দুর্বলতা,
সম্মানহানি হওয়ার প্রবল আশঙ্কা
বাধ্য করছে সমাজ স্বার্থপর হতে।
এই প্রহেলিকাময় জগতে
নিজেকে মনে হয় ব্যবহৃত গুটি,
আর অন্যকে মনে হয় বহুরূপী
যারা শুধুই পাতে শতরঞ্জি,
চাল চালে তাস কিংবা দাবা
সমাজের এক বিড়াল তপস্বী।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে প্রহেলিকাকে নিয়ে।যা মনের এক রহস্যময় আবদ্ধতা, শুধুই সে জানে।বাকিরা দুর্ভেদ্য দেওয়াল উতরানোর মতো কষ্টকর যন্ত্রনা নিয়ে ব্যর্থ প্রচেষ্টায় সময় কাটায়।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম কয়েক লাইনের একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
স্বরচিত কবিতা: "প্রহেলিকা"
যার সীমানায় কেউ সহজে বিচরণ করে,
আবার কেউ ছিটকে পড়ে দূরে
যদি প্রাচীনের মতো সরল হতো ভাবনাগুলো,
হাত বাড়ানো আকুতির পিছনে ছুটে যাওয়া
সহজ সুন্দর কথার বুলি শোনা।
বর্তমানটার জটিল সুড়ঙ্গে আটকে
মোমগুলিও ধীরে ধীরে পরিণত হচ্ছে পাথরে,
ভয় থেকে উৎপত্তি এক সংকোচ
হাত বাড়িয়ে দিলেই প্রমাণিত দুর্বলতা,
সম্মানহানি হওয়ার প্রবল আশঙ্কা
বাধ্য করছে সমাজ স্বার্থপর হতে।
এই প্রহেলিকাময় জগতে
নিজেকে মনে হয় ব্যবহৃত গুটি,
আর অন্যকে মনে হয় বহুরূপী
যারা শুধুই পাতে শতরঞ্জি,
চাল চালে তাস কিংবা দাবা
সমাজের এক বিড়াল তপস্বী।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।


