"শিবরাত্রির মেলার কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,আর তাই আজ চলে আসলাম নতুন একটি অনুভূতি শেয়ার করতে।

শিবরাত্রির মেলার কিছু ফটোগ্রাফি:

IMG_20260308_193427.jpg

এই ছবিগুলো আমি সংগ্রহ করেছি বর্ধমানের বিখ্যাত একশত আট মন্দিরের শিবরাত্রির মেলা থেকে।আর সেখানে আমরা দিনের বেলা কয়েকজন বান্ধবী মিলে ঘুরতে গিয়েছিলাম।তো সেখানে এই দোকানে নানান সিটি গোল্ডের জিনিস ছিল।কানের দুল ও গলার অসাধারণ হার ছিল।যা দেখেই কিনতে মন চাইছিলো ও চোখ জুড়িয়ে যাচ্ছিলো।

IMG_20260308_193443.jpg

এই দোকানটি ব্যাগের ছিল।যেখানে ছোট বড় নানান ধরনের রং-বেরঙের ব্যাগ ছিল।প্রত্যেকটির দাম নির্ধারণ করা ছিল।আর 100 টাকা করে বরাদ্দ ছিল।তাছাড়া সেখানে অনেক দোকান খোলা ছিল বিভিন্ন ধরনের।যেমন-ফুলের দোকান,কসমেটিকস,বিভিন্ন ধরনের মূর্তি আর বিভিন্ন ধরনের থালা-বাসনের দোকান ছিল।

IMG_20260308_193512.jpg

তো সেখান থেকে আমরা বিভিন্ন কসমেটিকস কেনাকাটা করার সঙ্গে সঙ্গে বাটি, প্লেট ইত্যাদি রকমারি জিনিস কিনেছিলাম।তাছাড়া ঝুড়ি কেনার জন্য দেখেছিলাম, কিন্তু মন মতো না হওয়াতে কিনতে পারি নি।তবুও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন জিনিস ও দাম করছিলাম সেটা খুবই মজার বিষয় ছিল।

IMG_20260308_193455.jpg

এটি আর্টিফিশিয়াল ফুলের দোকান ছিল।যেখান থেকে মানুষ ফুল কিনছিলো।আর ঘর সাজানোর জন্য এটি দারুণ উপযোগী ছিল।এই ফুলগুলি অনেকটা বাস্তবের মতোই লাগে।তাছাড়া ফুলগুলি বেশ আকর্ষণীয় ছিল।যদিও অনেক দোকান বন্ধ ছিল আর খাবারের কিছু দোকান খোলা ছিল।

IMG_20260308_193534.jpg


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

রিপা দিদি কেমন আছেন?
খুব সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন । শিবরাত্রির মেলার বিভিন্ন দোকান ও পরিবেশ ছবির মাধ্যমে দারুণভাবে তুলে ধরেছেন। ছবিগুলো দেখতে খুব ভালো লেগেছে এবং মেলার পরিবেশটাও বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। ধন্যবাদ সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemX

 last month 

আমি ভালো আছি আপু,আপনি??
আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।