গদ্য কবিতা: "আরো একবার ফিরে দেখা"

in আমার বাংলা ব্লগ13 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।


IMG_20260411_012019.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে পুরোনো কালকে নিয়ে।অতীত বড্ড ভাবায় আমাদের।আর স্মৃতিগুলো তরতাজা হয়ে ওঠে গোলাপের মতোই।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম কয়েক লাইনের একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

গদ্য কবিতা: "আরো একবার ফিরে দেখা"


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আরো একবার ফিরে দেখলে মনে হবে,যদি নতুনভাবে সাজাতে পারতাম সবকিছু!কতই না সুচিন্তা দ্বারা পরিচালিত হতো যা অস্পষ্টতা আর ঝাপসাকে হার মানাতো।কিন্তু কোথায় সেই স্থিরতা ?যেখানে চঞ্চল মন বাসা বাঁধে।লালসাগুলি গান করে, হিংস্রতা শিকড় কাড়ে, হাততালি দেয় ভিন্ন চিন্তার মানুষগুলো।তখন সবকিছুই ঘুমিয়ে যায়।
নীরব হয়ে যায়,ঘুটঘুটে অন্ধকারের মতোই স্তব্ধতা বিরাজ করে।সেই পার করা দিনগুলো কখনো সহজ আবার কখনো রঙিন বলেই মনে হয়!
আরো একবার ফিরে দেখতে ইচ্ছে করে, সেই দিনগুলো।যেখানে গভীর স্বপ্নের নীড় বেঁধেছিলো।শাড়ির আঁচলগুলি সেফটিপিন দিয়ে মুড়ে দেওয়া হতো,খোঁপায় থাকতো সদ্য ফুটন্ত বাগানের ফুল।

আরো একবার ফিরে দেখো নিজের দিকে।সেই আমি কতই না পাল্টে গেছি, স্বপ্ন দেখা ভুলে গেছি।আশাগুলি জরাজীর্ণতায় কাতরাচ্ছে ক্ষুধার্ত পথিকের মতোই।সেই পিপাসু মন যদি ভরে যেত,মায়াবী চোখগুলো যদি খুঁজে পেত স্বপ্নের এক টুকরো অংশ।তাহলে আজ অতীতটা হয়ে উঠতো বর্তমান।স্মৃতিগুলো হতো চলমান ধারা।।

আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীগদ্য কবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।