"কথার তারতম্য"
নমস্কার
কথার তারতম্য
বরাবরই আমি ভিন্ন ভিন্ন পোষ্ট শেয়ার করতে পছন্দ করি।কিন্তু এখন সময় ও পরিস্থিতির কারণে অনেকখানি সেটাতে ভাটা দেখা দিয়েছে।যাইহোক চলমান এই জীবনের গতিপ্রবাহ,ধারা যেমন পরিবর্তিত হচ্ছে তেমনি বদলে যাচ্ছে মানুষের মুখের ভাষাও।এই ভাষা ততটাই প্রতিচ্ছবির মতোই ফুটে উঠছে যতটা আমাদের ভাবনার জগতের বাইরে।তো আজ সেই পারিবারিক সম্পর্ককে নিয়েই লিখবো।তবে অনেকের এক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে, আমি শুধুমাত্র আমার মত ব্যক্ত করছি---
অতীতে আধুনিকতা ছিল না, তাই মানুষের মুখের ভাষা হয়তো অনেকটা আধুনিক হয়ে উঠতে পারেনি।ভাষায় স্পষ্টতা ছিল না তবে তাতে ছিল এক গভীর আবেগ ,ভাবনা ও আন্তরিকতার মিশেল।এখন স্পষ্ট হতে হতে ভাষাগুলি তার মিষ্টতা হারিয়েছে।যেমন-সত্যের থেকে মিথ্যের চল বর্তমানে বেশি জায়গা করে নিয়েছে।তাছাড়া আগে মানুষ কথা দিলে তা জীবন দিয়ে হলেও রাখার চেষ্টা করতো।কিন্তু এখন বারেবারে সেই কথাগুলো চলাফেরা করে এবং পরিবর্তন হয়।
কথার তারতম্য এখন বড্ড বেশি যেটি সেকালে দেখা যেত না।কথাগুলো ছড়িয়ে যায় দেশ-বিদেশের আনাচে কানাচে দ্রুত গতিতে আধুনিকতার ছোঁয়ায়।তবে তা বাস্তবসম্মত কতখানি থাকে শেষ পর্যন্ত তা অনেকখানি সন্দেহের বিষয়।
অতীতে কথা দিয়ে ফেললে সেটা ফেরাবার উপায় থাকতো না অক্ষরে অক্ষরে তা পালন করার মতো অনুশাসন ছিল।এখন সেটা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতায় পরিণত হয়েছে।এখন একটি কথা একবার বললেও দুই মিনিট পর সেটা ধুলো ঝাড়ার মতোই ঝেড়ে ফেলে নতুন আরেকটি কথা জন্ম নেয় মনে ও মুখে।তাই তারতম্য এর পরিমাণ বেড়েই চলেছে।যেটা সকলের কমানো প্রয়োজন।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|



