এলাচ সমাচার
নমস্কার
এলাচ সমাচার:
বর্তমানে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।প্রায় ৩১৬ থেকে ৪০০ একর জায়গা জুড়ে এটি বিস্তৃত।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি মূলত দুটি প্রধান অংশে বিভক্ত।সেটা হলো-গোলাপবাগ ক্যাম্পাস ও রাজবাটী ক্যাম্পাস।আর আমি এই গোলাপবাগ ক্যাম্পাসেই পড়ছি যেটিতে একাডেমিক ভবন, গবেষণাগার, বিজ্ঞান বিভাগ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারগুলি প্রায় ৪০০ একর এলাকা জুড়ে অবস্থিত রয়েছে।অন্যদিকে রাজবাটী ক্যাম্পাস হচ্ছে প্রশাসনিক কার্যালয়,যেটি প্রায় ৮০ একর জায়গা জুড়ে অবস্থিত ঐতিহাসিক রাজবাড়িতে অবস্থিত।এখানে অফিসিয়াল কাজকর্ম বেশি হয়ে থাকে।
তো এই বর্ধমান ইউনিভার্সিটির গোলাপবাগ ক্যাম্পাসের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু চেনা-অচেনা,জানা-অজানা,পরিচিত-অপরিচিত নানান গাছের সমাহার সঙ্গে বিভিন্ন জীব-জন্তু,পাখি।যাইহোক সবকিছুরই মাঝ হতে কিছু বড় এলাচ গাছও বেড়ে উঠেছে এখানে।তো দুটি এলাচের ঝাড় রয়েছে কিন্তু অনেকেই চেনেন না।কিন্তু আমি গ্রামের মেয়ে বেশ ভালোভাবেই চিনি।তাই একদিন আমার বান্ধবীকে নিয়ে চলে গেলাম সত্যতা যাচাই করতে অর্থাৎ পাতা ছিড়ে ঘ্রাণ নিতে।তারপর যেটাই ভেবেছিলাম সেটাই সত্যি হলো, বড় এলাচ গাছ।আর তাতে ধরে রয়েছে অনেক বড় জাতের এলাচ।তাই শখের বশে আমি আর আমার বান্ধবী ভয়ে ভয়ে একটি করে এলাচ তুলে নিলাম।তারপর আমি হোস্টেল থেকে বাড়ি চলে আসি বেশ কয়েকদিন কাটিয়ে যখন আবার ইউনিভার্সিটি গেলুম দেখলাম--কিছু কাজের লোক ক্যাম্পাসটি পরিষ্কার করছে।বিভিন্ন জায়গায় বন-জঙ্গল হয়ে গিয়েছিল তাই সব ঝোপঝাড় কেটে পরিষ্কার করে দিয়েছে,ঘাস কাটা মেশিন দিয়ে ঘাস পরিষ্কার করে দিচ্ছে।কিন্তু কখনো আশা করিনি যে এই এলাচ ধরে থাকা গাছগুলোও কেটে সাবার করে দেবে!খুবই খারাপ লাগছিলো মন থেকে।
বিষয়টি যদি জানতাম এভাবে এলাচ গাছগুলো কেটে ফেলে দেবে রীতিমতো তাহলে গাছে থাকতেই আমরা হয়তো পেড়ে নিতে পারতাম।কি আর করার! গাছগুলো তখনও কেটে ঝাঁপ দেওয়া রয়েছে একটি জায়গায়।তাই আমি ও আমার বান্ধবী গতদিন গিয়ে কিছু এলাচ সংগ্রহ করেছি।পোকামাকড় ও সাপের ভয়ে যদিও আমরা ঝাঁপটি নাড়াচাড়া করিনি উপর থেকে যেগুলো দেখতে পেয়েছি সেগুলোই নিয়েছি।
আসলে কিছু মূল্যবান জিনিস আমরা না চিনেই নষ্ট করে ফেলি এটা তার নমুনা।আর কিছু মূল্যবান জিনিস চোখের সামনে নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো তার যথাযথ মূল্যায়ন করে কিছুটা হলেও উদ্ধার করা।আমরা সেটাই করেছি,তো শেষমেষ এতগুলো এলাচ আমরা পেলাম।।
| আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|




