You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৮

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বুকের পাঁজরে তোমারি বসবাস
তোমায় আমি ভালোবাসি প্রাণের চেয়ে বেশি।
যতোদিন আছে এই দেহে প্রাণ
ততোদিন ভালোবেসে যাবো আমি শুধু তোমায়।

আসুক যত বাধা প্রতিকূল পরিবেশ
তোমাকে আমি হারাতে দেবো না এই জীবনের তরে।
তুমি থাকবে আমার হৃদয়ের খুব গভীরে
যুগ থেকে যুগান্তরের মনের আয়নায়।

তোমাকে আমি জড়িয়ে রাখবো ভালোবাসা চাদরে
তুমি কখনো চলে যাবে না এ জীবন ছেড়ে।
জীবনের সকল আশা ভরসা তোমায় কে নিয়ে
তোমাকে আমি আঁকড়ে রাখবো মমতার বাঁধনে।