এবিবি ফান প্রশ্ন- ৫৫৫ || মাথা না ব্যথা করার, ঘরোয়া উপায় কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মাথা না ব্যথা করার, ঘরোয়া উপায় কি?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের পরামর্শ চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

নারকেল তেল বা অলিভ অয়েল হালকা গরম করে মাথার তালু ও ঘাড়ে ম্যাসাজ করলে রক্ত চলাচল বাড়ে, যা ব্যথা কমায়।

 last year 

এই টেকনিকটা এবার থেকে তাহলে ব্যবহার করতে হবে।

 last year 

রাতে তাড়াতাড়ি ঘুমাবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, সম্ভব হলে দুপুরে ঘুমানোর চেষ্টা করবেন। আর যতটা সম্ভব টেনশন মুক্ত থাকার চেষ্টা করবেন। দেখবেন মাথা ব্যথা কখনোই হবে না।

 last year 

আমাদের অভ্যাসকে পরিবর্তন করা। টেনশন এবং চিন্তা মুক্ত থাকা। পরিপূর্ণ ঘুম না হওয়া মাথা ব্যথার অন্যতম কারণ। তাই নিয়মিত একজন সুস্থ মানুষের কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন। ধূমপান, মদ্যপান, অনিয়মিত ও অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করা থেকে বিরত থাকুন এবং নিজের শরীরকে বিশ্রাম দিন। আশা করা যায় এই কাজগুলো মেনে চললে মাথা ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

 last year 

মাথা না ব্যথা করার, ঘরোয়া উপায় কি?

যদি কার্টুন দেখতে ভালো লাগে, তাহলে কিছুক্ষণ টম অ্যান্ড জেরি দেখুন। হাসতে হাসতে হয়তো ব্যথা পালিয়ে যাবে!

 last year 

এটা ঠিক কথা হাসলে মনটা ভালো করি। মাথাও ভালো থাকবে।

 last year 

বউ বাপের বাড়ি পাঠিয়ে দেন সব কিছু আপনাআপনি ঠিক হয়ে যাবে।

 last year 

এটা তো আমি ও মনে করি ভাই 😂🫣।

 last year 

গরম পানি বা ঠান্ডা পানির সেঁক মাথার ব্যথা কমাতে সাহায্য করতে পারে। ঠান্ডা সেঁক প্রয়োগ করলে ব্যথা দ্রুত কমে যেতে পারে, আর গরম সেঁক মাংসপেশি শিথিল করতে সাহায্য করবে।

 last year 

এক চামচ লেবুর রস বা এক চামচ আদার রস পান করলে মাথা ব্যথা কমতে পারে।

 last year 

মাথা না ব্যথা করার একমাত্র ঘরোয়া উপায় হচ্ছে--মাথায় তেল মেখে 24 ঘন্টা ঘুমানো।তাতে মাথা ও শরীর দুটোই আরাম পাবে আর ক্লান্তি নামক বস্তুর সঙ্গে ব্যথা নামক বস্তুও উধাও হয়ে যাবে।

 last year 

এটা ভালো একটা কথা দিদি 😃।

 last year 

☺️☺️

 last year 

রাতে তাড়াতাড়ি ঘুমাবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, সম্ভব হলে দুপুরে ঘুমানোর চেষ্টা করবেন। আর যতটা সম্ভব টেনশন মুক্ত থাকার চেষ্টা করবেন। দেখবেন মাথা ব্যথা কখনোই হবে না।

 last year 

আসলে এরকমটা করলে কম ব্যথা করবে মাথা।

 last year 

মাথা না ব্যথা করার, ঘরোয়া উপায় কি?

এক এক জনের মাথা ব‍্যাথা হওয়ার কারণ এক একটা হয়ে থাকে

অতিরিক্ত চিন্তা করা
দিনের বেলা ঘুমানো অথবা রাত করে ঘুমানো
বদ্ধ জায়গাই থাকা
অতিরিক্ত শব্দ

এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।