বিয়েবাড়ির ১য় পর্ব - বরযাত্রী

in Incredible India19 days ago (edited)

নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাকার বিয়ে নিয়ে।

আগের একটা পোস্টে বলেছি, পিসিরা একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিল। আজ সেই বিয়ে বাড়ি নিয়েই শেয়ার করব। পিসিরা, বিয়ের দিনই আমাদের বাড়িতে এসে পৌঁছোয়। এটা একটা কাকার বিয়ে ছিল, তাদের সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক। আগেই বলেছিলাম পিসিরা যখন এসেছিল তখন আমার পরীক্ষা চলছিল। পরীক্ষার মধ্যেই বিয়েবাড়িও ছিল। বিয়ের দিন পরীক্ষা ছিল না, তবে বিয়ের পরের দিন পরীক্ষা ছিল। তাই সারাদিন হলে ভাবছিলাম বরযাত্রী যাবো কি! নাকি যাবো না? ঈশা দিদি, পিসি সবাই বার বার বলছিল যেতে.... সেইমত আমি বিকেলেই পরীক্ষার পড়া পরে নিলাম আর রাতে বরযাত্রী যাব বলে ঠিক করলাম।

1000473641.jpg

বিয়ের লগ্ন তাড়াতাড়ি থাকায় বরযাত্রীদেরও তাড়াতাড়ি যেতে হবে। তাই সন্ধ্যা থেকেই সবাই সাজতে শুরু করে দিলাম। সাজতে সাজতে আমাদের ভালোই দেরি হয়ে যায়। দুটো বরযাত্রী যাওয়ার বাস ছিল। তার মধ্যে একটা বাস চলে যায়... আমাদের সাজতে দেরি হওয়ায় আমরা পরের বাসে যাই। মা আর পিসি আমাদের খুব বকা দেয় কারণ আমাদের দেরি হয়েছে। তারা আগের বাসে যেতে চেয়েছিল, কনে আশীর্বাদ দেখার জন্য কিন্তু আমাদের জন্য যেতে পারল না। তারপর যেতে যেতে শুনি আগের বরযাত্রীর বাসটিও একটি জায়গায় দাঁড়িয়ে আছে,, দুটো বাস একসাথে ঢুকবে। তারপর আমাদের বেশ মজা লাগে.... কারণ মা আর পিসি যেটার জন্য বকা দিচ্ছিল, সেটা আসলে হয়নি। আর এটা ভেবেও ভালো যে তারা কনে আশীর্বাদ দেখতে পারবে। শেষে আগের বাসটাও আমাদের বাসের সাথেই ঢুকলো কনের বাড়িতে।

1000473645.jpg

কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই। ঢুকতেই দেখলাম গেটটা বেশ ভালো সাজিয়েছে। তারপর ভেতর থেকে কনে কে দেখে, চলে আসলাম গেটের ওখানে ছবি তোলার জন্য। বেশ অনেকক্ষণ ধরেই সবাই মিলে সেখানে ছবি তুললাম।

1000473646.jpg

আগেই ছবি তুলে নিলাম, পরে ভিড় হয়ে গেলে আর তুলতে পারব না। তাই ফাঁকা থাকতেই কাজ সেরে ফেললাম। সেখানে কফি ও পকোড়ার স্টল ছিল এছাড়াও টিফিনের ব্যবস্থা করেছিল। সেগুলো খাওয়ার পর..... কিছুক্ষণ বসলাম তারপর ভাত খাওয়ার পালা। প্রথম ব্যাচেই বসে পড়লাম খেতে। খেয়ে উঠে একটু বিয়ে দেখে নিলাম। খানিকক্ষণ বিয়ে দেখে বাইরে ঘোরাঘুরি করলাম। তখন প্রায় রাত ১১টা বাজে... তারপর মোটা দাদু (মোটা দাদু হলো বরের বাবা) বলল একটা বাস এখন বাড়িতে যাবে। তো সেই বাসেই আমরা উঠে পড়লাম পরেরদিন আমার পরীক্ষা থাকার কারণে আর বেশি রাত করলাম না।
কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাই। এভাবেই মজা করলাম বিয়ে বাড়িতে।
আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।

Sort:  
Loading...
Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.

@jyoti-thelight (3).png

Curated by: @muzack1

 18 days ago 

Thank you