রঙিন আলোয় ছবি তোলা

in Incredible India3 days ago

সকলকে প্রথমেই নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজ আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। এটা ঠিক গল্প নয়, এটা একটি পদ্ধতি। বাড়িতে বসে রঙিন আলোয় নিজের ছবি তোলা।

1000422256.jpg

একদিন সন্ধ্যেবেলা ভীষণ ইচ্ছে করছিল নিজের ছবি তোলার। কিন্তু একটু অন্যরকম ভাবে.... তারপর ভাবতে ভাবতে মাথায় এলো - অন্যরকম ভাবে রঙিন আলোতে ছবি তোলা যাক। কিন্তু অন্যরকম লাইট ঠিক আমাদের বাড়িতে নেই। তাই একটি আইডিয়া বের করলাম....। আইডিয়াটি সফল করার জন্য নিয়ে নিলাম একটি কৌটো আর একটি টর্চ লাইট।

1000478395.jpg

তবে কৌটোটি হতে হবে রঙিন, রঙিন কৌটো না নিলে তো রঙিন আলো আসবে না। তাই আমি একটি হলুদ রঙের কৌটো নিলাম। তারপর রঙিন কৌটোর মধ্যে জ্বালানো টর্চ লাইট ঢুকিয়ে কৌটোর মুখটি বন্ধ করে দিলাম। তারপর ঘরের লাইট বন্ধ করে দিলাম এবং সঙ্গে সঙ্গে হলুদ রঙের আলো চারিদিকে ছড়িয়ে পরতে শুরু করলো সেই কৌটো থেকে। আর এই আলোতেই আমি ছবি তুলবো।

1000478397.jpg

তাই তারপর আমি বুনু কে বললাম আমাকে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। নিঃসন্দেহে বুনু খুব ভালো ছবি তোলে, আগের পোস্টে আপনারা বোনের ফটোগ্রাফি দেখেছেন। নিশ্চয়ই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। বুনু ছবি তুলে দিতে রাজি হওয়ার পর আমি আবার ঘরের লাইট বন্ধ করে দিই। তারপর বুনু ছবি তুলে দিতে শুরু করলো।

1000478399.jpg

বুনুর হাতে তো ফোন ছিল তাই সে কৌটোটি ধরতে পারছিল না। কৌটোটি কোথাও রাখবো সেরকম জায়গাও দেখতে পাচ্ছিলাম না। তাই আমি নিজেই কৌটোটি হাতে ধরেছিলাম আমার মুখ বরাবর। ইতিমধ্যে বুনু বেশ কয়েকটি সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। আরো কয়েকটা ছবি তোলার চেষ্টা করা হচ্ছিল। বেশ অনেকক্ষণ ধরেই ছবি তোলার পর্ব চলছিল। কিন্তু সেই সময় ছিল গরমকাল, ঘরের আলো বন্ধ করা থাকলেও কৌটো থেকে যে আলোটি বেরোচ্ছিল সেটার জন্য ভীষণ গরম লাগছিল তাই বেশি ছবি তোলা হয়নি। আমরা রীতিমতো ছবি তুলতে তুলতে ঘেমে গিয়েছি এবং হাপিয়ে গিয়েছি। ছবি তোলা বন্ধ করে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নেই।

1000422267.jpg

তারপর বুনু পড়তে বসে এবং আমি সব জিনিসপত্র গুছিয়ে জায়গামতো রেখে দিই। জিনিসপত্র না গুছিয়ে রাখলে মা কী পরিমানে বকা দেয় সেটা কারোর অজানা নয়। তারপর ছবি গুলো ভালো করে দেখতে শুরু করলাম। প্রথমে ভাবছিলাম আলোর অভাবে হয়তো ঠিকমতো ছবি আসবে না, কিন্তু সেই অল্প আলোতেও ভীষণ ভালো ছবি এসেছে।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...

Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.



@jyoti-thelight (3).jpg

Curated by: @mvchacin