কাকার বাড়ি থেকে ইউনিভার্সিটি যাওয়া

in Incredible India12 days ago (edited)

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে এসেছি। আজ আমি ইউনিভার্সিটির একটি দিনের গল্প করবো।

1000476028.jpg

সেদিন আমি কাকার বাড়ি থেকে ইউনিভার্সিটিতে আসি। কাকা বাইক এ করে দিয়ে যায়। কাকার বাড়ি রায়গঞ্জেই। আগের দিন মিঠাইয়ের বার্থডে সেলিব্রেশন ছিল তাই কাকার বাড়িতে গিয়েছিলাম। মিঠাই আমার কাকার মেয়ে। বার্থডে তে বেশি কেউ নিমন্ত্রিত ছিল না শুধু আমরা আর মিঠাইয়ের ফ্রেন্ডস। আমরা বার্থডে এর দিন বিকেলের দিকে পৌঁছেছিলাম। তারপর সন্ধ্যে থেকে জন্মদিনের জায়গাটা সাজিয়ে নেই। কিছুক্ষণের মধ্যেই মিঠাইয়ের ফ্রেন্ডসরাও চলে আসলো তারপরেই সেলিব্রেশন শুরু হয়। সেলিব্রেশন কমপ্লিট করে সবাই কেক খেয়ে নিলাম।

1000444571.jpg

এবার রাতে ভাত খাওয়ার পালা। রাতে খাবারে ছিল ফ্রাইড রাইস, সাদা ভাত, খাসির মাংস, পাপড় ভাজা, মিষ্টি আর বার্থডে স্পেশাল পায়েস। জন্মদিনের মূল খাবারই হলো পায়েস। রাতে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর সবাই বাড়ি চলে যায়। তারপর সবকিছু গুছিয়ে আমরা ঘুমিয়ে পরি।

পরের দিন সকাল সকাল উঠে পড়েছিলাম। মিঠাইয়ের টিউশন ছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা, বিস্কুট খেয়ে নিলাম। আমারও ইউনিভার্সিটি ছিল। তবে আমার যাওয়ার ইচ্ছে ছিল না। তবে বিদিপ্তা বার বার জোর করছিল যাওয়ার জন্য তাই যাবো বলে ঠিক করলাম। বিদিপ্তা আমার ফ্রেন্ড। মিঠাইয়েরও টিউশন শেষ হলো। মিঠাইও স্কুল যাবে। তাই স্নান করে আমি আর মিঠাই খেতে বসে পরলাম সাথে কাকাও খাচ্ছিল। কাকা আমাদের রেখে নিজে স্কুলে যাবে। খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পরলাম যাওয়ার জন্য....প্রথমে মিঠাইকে স্কুলে স্কুলে নামিয়ে দিলো তারপর আমাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিলো।

1000476029.jpg

তারপর কাকা স্কুলে গেলো। ইউনিভার্সিটিতে ঢুকে ক্লাসরুমে গেলাম, দেখলাম বিদিপ্তা এখনও আসেনি। একটু পরে বিদীপ্তা চলে আসলো। তারপর ক্লাস শুরু হলো। ওই একটাই ক্লাস হয়েছিল, পরে আর ক্লাস হয়নি। আমরা কিছু প্র্যাকটিক্যাল এর কাজ করছিলাম। কাজ করতে করতে আমাদের খিদে পেয়ে যায়, তখন আমি আর মধুমিতা মিলে সিঙ্গারা আনতে যাই। মধুমিতা আমার ফ্রেন্ড। যাওয়ার সময় হঠাৎ মনে হলো ইউনিভার্সিটিতে অনেক দিন হলো ছবি তোলা হয় না। তাই দুইজন মিলে ছবি তুলে নিলাম বেশ অনেকক্ষণ ধরেই।

1000476030.jpg

তারপর সিঙ্গারা আনতে যাই। সিঙ্গারা নিয়ে ঘরে যেতেই বিদিপ্তা বলতে শুরু করলো..... এতক্ষণ লাগে সিঙ্গারা আনতে! আসলে ওর খুব খিদে পেয়েছিল, আর আমরা দেরি করে এনেছি। তাই একটু রেগে গিয়েছিল। একটু পরেই রাগ ভাঙাতে আমরা সফল হই তারপর মজা করে সিঙ্গারা খাই। সিঙ্গারা খেয়ে বাড়ি চলে আসি।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
Loading...
Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.

image.png

Curated by: @jyoti-thelight

 10 days ago 

Thank you