রাসমেলা- ১য় পর্ব

in Incredible India17 days ago

নমস্কার বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি শেয়ার করব বান্ধবীর বাড়িতে রাসমেলা কীভাবে কাটালাম।

বান্ধবীর নাম বিদিপ্তা। ওদের ওখানে অনেক বড় করে রাস উৎসব হয়। আমাদের সে ইনভাইট করেছিল মেলায় যাওয়ার জন্য। বেশ কয়েকদিন হলেই রাস উৎসব হয়, শেষের দিন মেলা হয়। তো মেলার দিন বিকেলে যাবো ভাবলাম... আমি, উম্মে আর নিবিড় মিলে। উম্মে রায়গঞ্জ থেকে আসবে তাই ওর জন্য লাইন বাজারে দাঁড়িয়ে ছিলাম। উম্মে যতক্ষণ না আসছে ততক্ষণে আমি মিষ্টি কিনে নিলাম, প্রথম যাচ্ছি বিদিপ্তাদের বাড়ি। এরমধ্যেই উম্মে চলে আসলো তারপর বিদিপ্তাদের বাড়ির যাওয়ার জন্য টোটো তে উঠলাম। মাঝে আরেকজন বন্ধু উঠলো।

1000474802.jpg

রাস্তার চারিপাশে সবুজ মাঠ। এই সবুজ মাঠ এবং মনোরম হাওয়া অনুভব করতে করতে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে, তবে বিদিপ্তাদের বাড়ি পৌঁছাইনি। বিদিপ্তাদের বাড়িটি মেইন রাস্তা থেকে একটু ভেতরে। সে আমাদের তার নিজের লাইভ লোকেশন শেয়ার করে তা সত্বেও খুঁজে পাচ্ছিলাম না তাদের বাড়ি। তারপর বিদিপ্তা নিজে আসে আমাদের নিতে।

1000474718.jpg

অবশেষে বিদিপ্তার সাথে দেখা হয়। তারপর আমরা ওদের বাড়ি পৌঁছাই। পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা। ওদের বাড়ি যাওয়ার রাস্তা কেমন যেন গোল মেলে।

ওদের বাড়িতে গিয়ে ফ্রেশ হলাম, সবার সাথে কথা বললাম তারপর বসে একটু আড্ডা দিয়ে নিলাম সবাই মিলে। সন্ধ্যার পর পর আমাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করেছিল। খাবারে ছিল - লুচি, ছোলার ডাল, সবজি, দুইরকম মিষ্টি, নারকেলের নাড়ু, বোদে।

1000425436.jpg

খাবারটা খুব পছন্দের ছিল আর বাঙালির প্রিয় খাবার লুচি। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য। ওদের বাড়ি থেকে মেলা কাছেই, খুব একটা দূর হয় না। প্রথমেই রাধাকৃষ্ণ ঠাকুর দেখে নিলাম। মন্দিরটি খুব সুন্দর করে সাজানো। মেলা ঘুরতে শুরু করি... প্রচুর দোকান বসেছিল আর খাওয়ার দোকানও অনেক ছিল। মেলা মানেই তো খাওয়া। প্রথমেই আমরা আইসক্রিম এবং ফুচকা খেয়ে নেই....তখন রাত প্রায় নয়টা।

1000474800.jpg

আমাদের একটা বন্ধু এসেছিল, সে বাড়ি ফিরবে। তাই তাকে টোটো তে উঠিয়ে দিয়ে আসলাম। তারপর আমরা এসে চাউমিন খেয়ে নিলাম আরও অনেককিছু খেয়েছিলাম। খুব ভিড় ছিল মেলায় তাই আর কিছু নেওয়া হয়নি। খেয়েই মন শান্তি করেছিলাম। আনন্দ এবং খাবার খেয়েই আমরা মেলা উপভোগ করলাম।

1000474801.jpg

তারপর রাত সাড়ে দশটা বাজতেই আমরা বাড়ি ফিরে গেলাম, কারণ বাড়িতে আমাদের সবার জন্য রান্না করেছিল। বাড়ি গিয়ে দেখছি অনেকজন খাওয়া দাওয়া করছে। শুনলাম বিদিপ্তার দিদির বন্ধুরাও এসেছে। তারাই খাচ্ছিল তখন.... তাদের খাওয়া হলে আমরা খেতে বসলাম। আমাদের খাওয়া হলে আবার আমরা আড্ডা দিলাম, তারপর ঘুমোতে গেলাম। ঘুমোতে গিয়ে কী কী করলাম পরের পোস্টে শেয়ার করব।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ।

Sort:  
Loading...
Welcome to steemit, explore and interact with others. Try and be consistent it will help you to grow fast.

@tammanna (3).png

Curated by: @tammanna

 14 days ago 

Thank you