চিলি চিকেন

in Incredible Indialast month (edited)

নমস্কার বন্ধুরা,

আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে এবং খুবই helpful হবে।

গতকাল ছিল রবিবার। তাই রাতে বাড়িতে সকলেই চিলি চিকেন খেতে চেয়েছিল। আমি এর আগে বাড়িতে বানিয়েছিলাম ঠিকই তবে শ্বশুর বাড়িতে এটা আমার প্রথম বার রান্না করা, তাই কেমন হবে এই নিয়ে যথেষ্ট সংশয়ে ছিলাম। যাইহোক, তবুও নিজের মতো করে রান্নাটা সম্পন্ন করেছিলাম। নীচে আমার রান্নার ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগলো।

1000405262.jpg

উপকরণ

নংসামগ্রীপরিমাণ
বিভিন্ন রং এর (লাল, সবুজ , হলুদ)ক্যাপসিকামতিনটে বড় মাপের
নুনপরিমাণ মতো
চিকেন৫০০ গ্রাম
টমেটো সসবেশি পরিমাণেই লাগবে
চিলি সস১ চামচ
কাঁচা লঙ্কাচারটে
আদাপরিমাণ মত
রসুন১ টা বড়ো
চিনি১ চামচ
১০সয়া সস২ চামচ
১১পেঁয়াজ৫ টা বড়ো মাপের
১২ডিম২ টো
১৩গোল মরিচের গুঁড়ো১ চামচ
১৪লঙ্কার গুঁড়ো১ চামচ
১৫কর্ণফ্লাওয়ার৩ চামচ
১৬ময়দা১ চামচ
১৭রিফাইন তেল১৫০মিলিলি

পদ্ধতি

ধাপ ১ :

প্রথমে সলিড মাংসগুলোকে ধুয়ে, সেগুলোকে ছোট ছোট করে কেটে নেব।

1000404320.jpg

ধাপ ২ :

ক্যাপসিকাম গুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব।

1000402904.jpg

ধাপ ৩ :

এরপর সমস্ত পেঁয়াজগুলোকেও গোটা গোটা করে কেটে নেব।

1000404642.jpg

ধাপ ৪ :

এরপর কেটে রাখা মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ, এক চামচ লঙ্কার গুঁড়ো ও এক চামচ গোল মরিচের গুঁড়ো দিয়ে দেবো।

1000405241.jpg

ধাপ ৫ :

এরপর পরিমাণ মতো আদা, একটা রসুন এর পেস্ট তৈরি করে তার মধ্যে দিয়ে দেব।

1000404641.jpg

ধাপ ৬ :

এরপর দুটো ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব।

1000405243.jpg

ধাপ ৭ :

এরপর তার মধ্যে এক চামচ ময়দা ও তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তারপর ভালোভাবে মিশিয়ে নেব।

1000405245.jpg

ধাপ ৮ :

এরপর তার মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে মিশিয়ে নেব এবং মিশ্রণটাকে এক থেকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ম্যারিনেশন যত ভালো হবে এটা খেতেও ততই ভালো হবে।।

1000405247.jpg

ধাপ ৯ :

এরপর একটা বাটিতে বেশ অনেকটা পরিমাণ টমেটো সস, এক চামচ চিলি সস , ২ চামচ সয়া সস ও খানিকটা জল মিশিয়ে একটা মিশ্রন বানিয়ে রাখবো।

1000405249.jpg

ধাপ ১০:

এরপর সামান্য রসুন ও আদা কুচি কুচি করে রাখবো।

1000405251.jpg

ধাপ ১১ :

  • এরপর ওভেনে কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে এলে তাতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল ঢেলে দেব। তেল গরম হয়ে এলে একটা চামচের সাহায্যে একটা একটা করে ম্যারিনেট করা চিকেন গুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর হালকা আঁচে বাদামী বর্ণ করে ভেজে নেব।*

1000405253.jpg

ধাপ ১২ :

  • এরপর অল্প তেলের মধ্যে কুচি কুচি করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে দেব।*

1000405255.jpg

ধাপ ১৩ :

এরপর তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম ও হলুদ ক্যাপসিকাম দিয়ে দেব।

1000405257.jpg

ধাপ ১৪ :

এরপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর ক্যাপসিকাম ও পেঁয়াজ গুলোকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা চিকেন পকোড়া গুলো দিয়ে দেব।

1000405259.jpg

ধাপ ১৫ :

এরপর তার মধ্যে তৈরি করে রাখা বিভিন্ন সসের মিশ্রণটা ঢেলে দেব ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব।

1000405261.jpg

ধাপ ১৬ :

এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে সিদ্ধ হওয়ার সময় দেব।

1000405264.jpg

ধাপ ১৭ :

ভালোভাবে সব সিদ্ধ হয়ে এলে তার মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব ‌। এবং অন্য একটি পাত্রে এক চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে মিশিয়ে সেই মিশ্রণটি কড়াইতে দিয়ে দেব।

1000405266.jpg

এরপর ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের চিলি চিকেন খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে।

1000402990.jpg

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।

Sort:  
Loading...
Vote-___-@ninapenda.jpg.jpeg
Curated By @ninapenda