The June contest #1 by sduttaskitchen: Criticism!

in Incredible India8 days ago
pexels-ai25studioai-6632527.jpg

Source

Hello,

Everyone,

জীবনের সফল হতে হলে অন্যের প্রশংসা যেমন প্রয়োজন তেমনি সমালোচনাকে গ্রহণ করে নিতে হবে কারণ অন্যের সমালোচনা আমাকে আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবে ,যা আমি সংশোধন করে আমার সফলতার দিকে এগিয়ে যেতে পারবো।এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমার মতামত প্রকাশ করার চেষ্টা করছি।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে @sughey,@ tenki &@milakzবন্ধুদেরকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।আশা করি তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মতামত আমাদের সাথে শেয়ার করবে।

✅ How does one interpret the term "Criticism"? Please Explain!
pexels-yankrukov-7640767.jpg

Source

সমালোচনা হল সেই আয়না, যা আপনাকে না দেখে আপনার সম্বন্ধে নেতিবাচক বা ইতিবাচক মন্তব্যের ছবি দেখায়, যা নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে । এই সমালোচনা হতে পারে আপনার প্রশংসা অথবা আপনার নিন্দা। আমরা জানি, সংসদে দুটি দল থাকে ।একটি হল সরকারি দল এবং অপরটি হল বিরোধী দল। সরকারি দলের ভুল-ত্রুটি গুলো সংসদে তুলে ধরে বিরোধী দল। সরকারি দল বিরোধীদলের সমালোচনাকে গুরুত্ব দিয়ে আরো ভালো কাজ করার চেষ্টা করে।

সমালোচনা সব সময় নিন্দা করবে শুধু তা নয়, আপনার কাজে প্রশংসাও করতে পারে। বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ।তখনকার দিনে পুরুষাশ্বিত সমাজের সেই দেয়াল ভেঙে নারীজাতিকে সূর্যের আলো দেখানোর সুযোগ তৈরি করে দিতে বেগম রোকেয়াকে অনেক ইতিবাচক এবং নেতিবাচক উভয় মন্তব্যের সম্মুখীন হয়েছে ।

✅Do you believe that constructive criticism is essential for fostering improvement? I would appreciate your perspective on this matter.

এই প্রশ্নের সাথে আমি সহমত প্রকাশ করছি । উন্নতির জন্য গঠনমূলক সমালোচনা অপরিহার্য । গঠনমূলক সমালোচনা হল সেই ইতিবাচক সমালোচনা ,যা আপনার ভুলগুলো ধরিয়ে দেয়ার পাশাপাশি ,সে ভুলগুলো সংশোধনের উপায় বলে দেয়।ধরা যাক, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নববধূ ,সংসারের কোন কাজে সে জানে না কিংবা সংসারে অন্যান্য দায়িত্ব নিতে পারেনা। তখন সে কেন পারল না ? মায়ের কাছ থেকে কেন শিখে আসিনি ? এভাবে না বলে যদি তাকে সে কাজগুলো শিখতে সাহায্য করা হয়, দেখা যাবে সে এই সংসারটাকে ভালোবেসে সে কাজগুলো দ্রুতই শিখে নিয়েছে এবং সবার প্রিয় হয়ে উঠতে পারে ।

সন্তানদের প্রতি সবসময় গঠনমূলক সমালোচনা করা উচিত । তুমি পারবে, আরেকটু চেষ্টা করো তাহলে আরো ভালো রেজাল্ট করতে পারবে। তোমার ভালো ফলাফল বাবা-মা সবার সামনে গর্বের সাথে বলতে পারবে তাই তোমাকে আরো পরিশ্রম করতে হবে ।এভাবেও সন্তানকে বুঝিয়ে বললে অবশ্যই সন্তান চেষ্টা করবে আরো ভালো রেজাল্ট করার, ধৈর্য এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ।

✅ Please provide an overview of the advantages and disadvantages associated with criticism.
pexels-gustavo-fring-7447255.jpg

Source

আমাদের সমাজের দুই শ্রেণীর সমালোচনাকারী রয়েছে ।কিছু সমালোচকগণ সবসময় অন্যের ভাল গুন গুলো দেখে থাকেন ।কিছু ব্যক্তি আছে যে ভালো গুণগুলো প্রচার না করে তার দুর্বলতা গুলো বেশি ফুটিয়ে তোলে ।
আমাকে নিয়ে অনেক কথা শুনেছি। খুব ছোট বয়সে বিয়ে হওয়ার কারণে বিয়ের পরে পড়াশোনার জন্য বাবার বাড়িতে আমাকে বেশি থাকতে হয়েছে । শ্বশুর বাড়িতে খুব কম যেতাম। আর্মি বাবু যখন ছুটিতে আসতেন তখন শ্বশুর বাড়িতে যাওয়া হতো। অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করত, আমি সবার সাথে মিশতে পারি না ,আমি অহংকারী, এরকম আরো অনেক কথা শুনেছি তখন।

আর্মি বাবু আমাকে বোঝাতেন, এসব কথা গায়ে নিতে হবে না, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। দেখবে যারা তোমার সমালোচনা করে একদিন তারাই তোমাকে আপন করে নিবে ।ঠিক তাই, যখন তাদের সাথে আমার দেখা হল, কথা হল ,তারাই তখন বললেন, তুমি তো অনেক ভালো এবং সবার সাথে আন্তরিক।
কাউকে না দেখে তার সম্বন্ধে কোন কিছু বলাটাও আমি ইতিবাচক মনে করি না ।অনেক সময় এই সমালোচনা না এড়িয়ে ধৈর্য এবং নিজের চেষ্টা দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়া যায়

যতই প্রিয় বন্ধু হোক কখনো স্বামী-স্ত্রী সম্পর্কের ভালো কিংবা মন্দের কথাগুলো তাদের সাথে শেয়ার করা উচিৎ না । দেখা যাবে, কোন সমস্যা হলে তারাই প্রথম তোমাদের সমালোচনা করবে। আমার ধারণা ,শহরের মানুষের থেকে গ্রামের মানুষ বেশি সমালোচনা করে । তারা প্রশংসা থেকে দুর্নাম টাই বেশি প্রকাশ করে।

আপনি যদি কাউকে টাকা-পয়সা দিয়ে সাহায্য করেন কিংবা কারো বাচ্চা টাকার অভাবে পরীক্ষা দিতে পারছে না, তখন আপনি যদি টাকা দিয়ে সাহায্য করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছেন । সেই পরীক্ষার্থীর পরিবার এবং পরীক্ষার্থী আপনার জন্য দোয়া করবেন কিন্তু প্রতিবেশীরা তখন বলবে, সে এত টাকা কিভাবে দিচ্ছে, মনে হচ্ছে তার বাড়তি ইনকাম আছে, এরকম হাজারো গল্প গ্রামে ছড়িয়ে বেড়াবে ।

মানুষের কটু কথা ধারালো ছুড়ি থেকে তীক্ষ্ণ । সমালোচকের শিকার হয়ে একজন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে, নিজের উপর আত্মবিশ্বাস ভেঙে যায়, তখন নিজেকে খুব বোঝা মনে হয়, এক সময় দেখা যায় সে আত্মহত্যার মতো এই কঠিন পথ বেছে নিতে বাধ্য হয় ।
সমাজে যতদিন আমরা আছি ততদিন সমালোচনা অবশ্যই থাকবে ।তা হতে পারে ইতিবাচক কিংবা নেতিবাচক। যে যাই বলুক তাতে কান না দিয়ে আপনার কাছে যেটা সঠিক মনে হবে, আপনি সেই পথে এগিয়ে যাবেন তবেই নিজের লক্ষ্য অর্জন করা যাবে।

এখানে বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে বেশি বেশি ভালবাসবেন।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
Loading...