নববর্ষের কেনাকাটা

in Incredible India15 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20260407180915.jpg

দেখতে দেখতে আমরা এ বছরে একেবারে শেষ প্রান্তে রয়েছি ।আর কিছুদিন পর এই বছরটা শেষ হয়ে যাবে। আবারও বাংলার নতুন বছর শুরু হবে। বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে। তাই সামনেই বাংলার শুভ নববর্ষ।নববর্ষ উপলক্ষে অনেক কিছুই কেনাকাটা করার থাকে। তাই আজকে চলে গিয়েছিলাম আমি আর ছোট বোন মিলে কেনাকাটা করতে। এই প্রথমবারই ছোট বোনের সাথে কেনাকাটা করতে যাওয়া। কারণ বরাবরই আমি সেজ বোনের সাথে কেনাকাটা করতে অভ্যস্ত ।ছোট বোন সচরাচর আসে না বললেই চলে। সে এক বিশেষ দরকারের জন্য মামার বাড়িতে এসেছিল ।তাই তাকে নিয়ে চলে গিয়েছিলাম এবছরের কিছু নববর্ষের কেনাকাটা করতে। ভেবেছিলাম হয়তো এ বছরে যাওয়া হবে না। কিছুদিন প্রচন্ড ব্যস্ততার মধ্যেই কেটেছে।একজন ঠিকঠাক সঙ্গী না হলে কেনাকাটা করে ভালো লাগেনা। রাস্তা ঘাটে চলতে ও ইচ্ছে করে না।

IMG20260407180911.jpg

আর আমার বর তো একেবারেই যেতে চাই না। কারণ কেনাকাটা করতে অনেকটা সময় লেগে যায়। অতটা সময় ওনার দাঁড়িয়ে থাকার ধৈর্য নেই। তাই ওনাকে আর জোর করিনি। তবে বোনেদের সাথে কেনাকাটা করার মজাই আলাদা। তবে এখন প্রত্যেকদিনই ঝড়-বৃষ্টি লেগেই রয়েছে ।তাই রাত করে যাওয়ার একেবারেই উপায় নেই বিকেলে রোদ থাকতে থাকতে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম দুই বোনে গল্প করতে করতে। যেহেতু অনেকটা বেলা ছিল। তাই হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম কেনাকাটা করবার জন্য। অনেক কেনাকাটা করবার ছিল। তাই খুব তাড়াতাড়ি যেতে হয়েছিল ।আসলে বাড়ির ছোটদের কেনাকাটার সমস্ত ভার আমার ওপর পড়ে। প্রত্যেকে একটা করে বাড়ির ছোটদের জন্য নববর্ষের উপহার দেয়। সেটাই কিনতে আজকের যাওয়া।

IMG20260407192211.jpg

মা ,দিদা, মেজ বোন, ছোট মামা এমনকি আমি সকলেই যদি একটা করে সমস্ত বাচ্চাদের দেওয়া হয় তাহলে বুঝতেই পারছেন কত কেনাকাটা। আজকের কেনাকাটা করতে করতে মাথা একেবারে খারাপ হয়ে গেছে ।কারণ প্রত্যেকের জন্য গুনে গুনে কেনা প্রায় অসম্ভব ব্যাপার। তাই একটা দোকানে গিয়ে বসে সেই দোকান থেকে সমস্ত কেনাকাটা করেছিলাম। সকলে যতগুলো কিনতে দিয়েছে এক একজনের কিনে আলাদা করে রেখে রেখে এইভাবে কেনাকাটা করেছিলাম ।যাইহোক এক দোকান থেকেই সমস্ত বাচ্চাদের জন্যে নেওয়া হয়ে গিয়েছিল। এরপর চলে গিয়েছিলাম আরো টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিতে। তবে নিজেদের জন্য কোন কিছুই কেনাকাটা করে উঠতে পারেনি ।কারণ বাচ্চাদের জিনিস পছন্দ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল।

IMG20260407192241.jpg

এদিকে আকাশে মেঘ ছিল হালকা। হালকা হাওয়া উঠে গিয়েছিল। গতকালকেও প্রচন্ড ঝড় হয়েছিল। সাথে কিছুটা বৃষ্টি হয়েছিল ।আবার আজকেও কেনাকাটা করা শেষ হবার আগেই হালকা হাওয়া উঠে গিয়েছিল। তাই তাড়াহুড়ো করে ওখান থেকে টোটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখনো অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে। জানিনা আবার কবে যেতে পারবো। বাড়িতে এসে সকলকে সমস্ত জামা কাপড় দেখানোর পর সকলেরই ভীষণ পছন্দ হয়েছে। আসলে আমার পছন্দের উপর সকলেই ভরসা আছে। তাই সকলে আমাকে কেনাকাটা করতে দেয়। যে যার জিনিসপত্র গুলো সকলকে সাথে সাথে দিয়েছিলাম । সকলে ভীষণ খুশি।যাইহোক আজকের এই ছিল আমাদের কেনাকাটা করার মুহূর্ত।


আজ এখানে শেষ করলাম ।আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আগামীকাল। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
Congratulations! Your post has been upvoted from sc-09 account.

1000080942.png

Curated by : wirngo
 14 days ago 

Thank you 🙏