ঘরোয়া পদ্ধতিতে লস্যি বানানোর পদ্ধতি
নমস্কার বন্ধুরা ,সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
দেখতে দেখতে আজকে বৈশাখ মাসে নয় তারিখ। তবে এ বছরে চৈত্র মাস থেকে প্রচন্ড রোদ গরম শুরু হয়ে গেছে। তবে চৈত্র মাসে মাঝে মাঝে একটু-আধটু বৃষ্টি হচ্ছিল। তাই গরমটা অতটা উপভোগ করতে পারেনি। কিন্তু বৈশাখ মাস শুরুর পর থেকে প্রচন্ড গরমে মানুষ একেবারে অতৃষ্ট হয়ে পড়েছে। সকাল বেলায় ঘুম থেকে উঠে বাইরে তাকালে আর বেরোতে ইচ্ছে করে না। বাইরে বেরোনোর কথা শুনলেই ভয় করে।কিন্তু যারা বাইরে কাজকর্ম করে তাদের এই রোদ গরম উপেক্ষা করেই বের হতে হচ্ছে। তবে এখন সমস্ত মানুষকে সতর্ক করা হচ্ছে বেলা বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত বাইরে থাকতে বারণ করা হয়েছে। কিন্তু যাদের বাইরে যে কোন ব্যবসার কাজে কিংবা অন্যান্য রোজগার করতে হয় তাদেরকে না বেরিয়ে কোন উপায় নেই। তবে এই গরম থেকে সকলকেই সতর্ক থাকতে হবে বেশি বেশি করে জল খেতে হবে। ফলের রস, তরমুজ, শসা, ডাবের জল , লস্যি যে কোন জুস পানীয় হিসেবে খেতে হবে।
আমার বর কে যখন তখনই বাইরে বের হতে হয়। রোদ গরম উপেক্ষা করে যখনই ফোন আসে তখনই বেরিয়ে পড়তে হয় কাজের জন্য। তাই আমি ওকে সবসময় বাড়িতে তৈরি যেকোন শরবত , লস্যি তৈরি করে খাওয়ানো চেষ্টা করি। যাতে রোদ গরম থেকে এসে একটুখানি স্বস্তি পায়।আজকে আপনাদের মাঝে একদম ঘরোয়া পদ্ধতিতে লস্যি বানানোর পদ্ধতি শেয়ার করব। আশা করি এই লস্যি বানানোর পদ্ধতি অনেকেই জেনে থাকবেন।আমার বর সবসময়ই বাড়িতে বানানো যেকোনো খাবার খেতে বেশি পছন্দ করে ।তাই বাইরে থেকে ঘুরে এসে আগে এক গ্লাস শরবত কিংবা লস্যি দিতে বলে। আমি সব সময় ওর জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিই। যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে প্রত্যেকদিন একই জিনিস খেতে ইচ্ছে করে না। তাই অল্টারনেট করে আমি শরবত বানিয়ে দিয়।
রান্নাঘরের কয়েকটা উপকরন দিয়ে খুব সহজে যে কোন লস্যি বা শরবত তৈরি করা যায়। বিশেষ করে দই দিয়ে লস্যি বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজকে আপনাদের মাঝে দই দিয়ে লস্যি শেয়ার করব।
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | টক দই | পরিমাণ মতো |
| ২ | চিনি | পরিমাণ মতো |
| ৩ | বিট লবণ | সামান্য |
| ৪ | ঠান্ডা জল | গ্লাস অনুযায়ী |
| ৫ | বরফ | প্রয়োজন অনুপাতে |
প্রথম ধাপ
প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা মিক্সার গ্রাইন্ডার।ওর মধ্যে পরিমাণ মতো টক দই সামান্য বিট লবণ আর পরিমাণমতো চিনি আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলে উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় আর দই মিশ্রণটা খুব মসৃণ হয়। চিনি খুব ভালো ভাবে গলে যায়।
দ্বিতীয় ধাপ
এরপর একটা কাচের গ্লাস নিয়েছিলাম ।গ্লাসের মধ্যে মিশ্রণটা ঢেলে দিয়েছিলাম। এরপর ওর মধ্যে আরো খানিকটা ঠান্ডা জল এড করে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম কয়েক টুকরো বরফ দেওয়ার পর একটু সামান্য চামচ দিয়ে নেড়ে নিয়েই উপরে সামান্য বিট লবণ ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বাড়িতে বানানো ঘরোয়া উপকরণে লস্যি।
খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি প্রায় বাড়িতে বানায়।ঠিক যেন দোকানে বানানোর মতোই অনেকটা খেতে লাগে। আমার বর এই সব খেতে ভীষণ পছন্দ করে। আপনারা চাইলেও বাড়িতে এইভাবে খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে লস্যি বানাতে পারেন। আশা করি ছোট থেকে বড় সকলেই লস্যি খেতে ভীষণ পছন্দ করে ।তবে এই গরমের হাত থেকে বাঁচতে এই ধরনের লস্যি খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। গরমে টক দই তো শরীরের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। লস্যি ভালো লাগলে আপনারাও বাড়িতে বানানোর চেষ্টা করুন ।এই গরমে সকলে নিজেকে ভালো রেখার চেষ্টা করুন। আমি খুব অল্প পরিমাণে বানিয়ে ছিলাম।এই লস্যি খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায়। বাড়িতে কোন গেস্ট আসলে খুব তাড়াতাড়ি বানিয়ে সকলকে খাওয়াতে
আপনারা ঠিক যতটুকু বানাবেন সেই ভাবে পরিমাণ মতো উপকরণ ব্যবহার করবেন। উপকরণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না।
আজ এইখানেই শেষ করলাম। আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।




Thank you 🙏