একজন পুরুষের কাছে কখন তার শখের নারী সম্মান হারায় (পর্ব ১# )
টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি প্রতিটা পুরুষের কাছে তার স্ত্রী থাকে শখের নারী কে কেমন ভাবে দেখে সেটা জানিনা তবে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি এবং আমার জীবনের সবটুকু ভালোবাসা তার জন্য। সব মানুষের ভালোবাসা হয়তো বা একরকম নয় তবে প্রায় প্রতিটা পুরুষই তার স্ত্রীকে অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি ভালোবাসে।
একটি পরিবারে মা-বাবা আত্মীয়-স্বজন ভাই-বোনভাই-বোন সবাই থাকে তার ভিতরে নিজের স্ত্রী সবচাইতে বেশি আপন তাইতো প্রতিটা পুরুষের তার স্ত্রীকে একটু আলাদাভাবেই ভালোবাসে আর ভালোবাসা আল্লাহ সুবহানাতায়ালার উন্নত একটি নিয়ামত যেটা বিয়ের পর থেকেই এই নারীকে নিজের জীবনের একটি অংশ মনে করতে শুরু করে।
তার সুখ তার দুঃখ তার হাসি তার কান্না সমস্ত কিছুই যেন তার শখের নারীকে ঘিরে পুরুষ মানুষ সারাদিন বাহিরে পরিশ্রম করে তাতে ক্লান্ত অনুভব করে না । পুরুষ মানুষ তখনই ক্লান্ত অনুভব করে যখন তার প্রিয় মানুষটা অসম্মান করে মুখের ওপরে তর্ক করে তাকে ঝাড়ি মেরে কথা বলে তার কথায় যদি মধুরতা না থাকে তখনই একটা পুরুষ মানুষ ক্লান্তি অনুভব করে।
একজন স্বামী সব সইতে পারে শুধুমাত্র তার স্ত্রীর অবহেলা সইতে পারে না। আমি মনে করি পুরুষ মানুষ বেশি কিছু চায়না একটু শান্তি ভালোবাসা আর সুন্দর ব্যবহার এতেই একটা পুরুষ মানুষ অনেক খুশি। পুরুষ মানুষের নিত্যনতুন শপিং করার শখ থাকে না পুরুষ মানুষের নিত্য নতুন খাবারের স্বাদ নেওয়ার শখ থাকে না। পুরুষ মানুষের শুধু একটু শান্তি ভালবাসা এটাই শখ।
উপরে যে কথাগুলো আমি উল্লেখ করেছি এইগুলো যখন ধীরে ধীরে কমতে থাকে মানে একজন স্ত্রী যখন এগুলোর বিপরীত করে তখন ধীরে ধীরে স্বামীর ভালোবাসা কমতে থাকে তবে স্ত্রীকে বুঝতে দেয় না যদি সে কষ্ট পাই।
আরেকটা বিষয় হলো মেয়েরা বুঝতে চায় না শ্বশুর-শাশুড়ি একটু কথা শোনাবে সেটা কারণে হোক অকারনে হোক স্ত্রীদের কথা হল কেন তোমার বাপ মা আমার কথা শোনাবে আমি এটা মানতে পারিনা মানবো না আমিও তাদের সাথে একাই আচরণ করব তখন অশান্তির শুরু হয় একজন পুরুষ কখনো এগুলো চায়না। তাইলে কিন্তু স্ত্রী একটু ধৈর্য ধরে কথাগুলো হজম করতে পারতো কিন্তু সে কেন কথা শুনবে অকারণে এই প্রশ্নের উত্তর কোন ছেলের কাছে নাই।
যাই হোক দ্বিতীয় পর্বেই আমি এই আর্টিকেলটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি যত্নশীল হবেন আল্লাহ হাফেজ।



High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!
Thank you so much for supporting me.