আওয়ামী শাসন ফিরছে তবে?

in #bd2013 days ago

মনে হচ্ছে, সরকার কিছু একটা লুকাতে চেষ্টা করছে। আমরা হয়তো আসলেই সামনে একটা মহা বিপদে পড়তে যাচ্ছি। তেল নিয়ে সরকার কুটনৈতিক রাজনৈতিক সব দিক দিয়েই ঝামেলায় আছে।
এটা দ্রুত সুরাহা করার জন্য আন্তর্জাতিক পরিচিতি, কুটনৈতিক লবিং এর বিভিন্ন চ্যানেল ম্যানেজ করার মতো ক্যাপাবল লোকবল বিএনপিতে নেই। কারণ, এদের আসলেই কেউ চিনে না। ২০ বছর ক্ষমতায় না থাকায় এদের পরিচিত হারিয়ে গেছে৷ কেউ কেউ চশমা তুলে খুব চেষ্টা করে এক দুই জনকে চিনতে পারে কিন্তু গোটা বিএনপিতে এক নিমিষেই আন্তর্জাতিক, লবিং, চ্যানেল সব ম্যানেজ করে ফেলার মতো গ্রহনযোগ্য কেউ নেই৷ এমনকি জামায়াতেও নেই। এই সত্য বিবেচনায় রাখতেই হবে।
তেল সংকট যখন তীব্র হবে তখন মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না। জিনিসপত্রের দাম আকাশছুঁয়া হবে। খাওয়া জুটবে না। দুর্ভিক্ষও দেখা দিতে পারে৷ মানুষ সরকারকে টেহি ক্ষমতা থেকে নামাবে৷ ভয়াবহ এক অবস্থা হবে। এগুলো এক্সট্রিম পর্যায়ের পরিনতির কথা বললাম। আশা করি এই পর্যায়ে দেশ যাবে না৷
রাজনৈতিক দলগুলো ও তাদের কর্মী সমর্থক এবং সরকারের উচিৎ অযথা গাল গল্প করা পেইড সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে হাস্যকর যুক্তি আর মিথ্যা না ছড়িয়ে মানুষকে সত্য বলে প্রস্তুতি নেয়ার উপায় বলে দেয়া। এতে অন্তত মানুষ সচেতন হবার সুযোগ সময় পাবে।

Jayef Khan Nadim

1000448797.jpg