অবশেষে বিজয়ী পেলো পুরো বিশ্ব||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে নিজের অনুভুতি থেকেই কিছু কথা লেখার চেষ্টা করি। তেমনি আজকে বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করব।
অবশেষে বিজয়ী পেলো পুরো বিশ্ব:

Source
ফুটবল মানেই বাঙালির মনে অন্য রকমের আবেগের জায়গা। বিশ্বকাপ ফুটবল এলে বাঙালিরা নানান রকমের উৎসবে মেতে ওঠে। নানান রকমের আয়োজনে মেতে উঠে তারা। আসলে বিশ্বকাপ ফুটবল মানেই একেবারে উৎসব মুখর এক পরিবেশ তৈরি হওয়া। দারুন মুহূর্তের সাক্ষী হয়ে যাই আমরা। এই মুহূর্তগুলো আরো স্মরণীয় হয়ে ওঠে যখন প্রিয় দলের সমর্থকরা বিজয়ের উল্লাসে মেতে ওঠে। বিশ্বকাপ ফুটবল যেন সবার এক রকমের আবেগের জায়গা।
বেশ কিছুদিন থেকেই চলছে উৎসবমুখর পরিবেশ। খেলার শিডিউল একেক সময় একেক টাইমে থাকলেও সবাই কিন্তু খেলা দেখতে ব্যস্ত ছিল। রাত জেগে খেলা দেখার আর নিজের দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নেওয়া সব কিছুতেই তাল মিলিয়ে চলছিল সবাই। আসলে সেই আনন্দের মধ্য দিয়ে দেখতে দেখতে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল। আর বিজয়ী পেয়ে গেলাম আমরা। আমরা সবাই হয়তো নানান রকমের আয়োজনের মধ্য দিয়েই এই বিশ্বকাপ ফুটবলের বিজয়ীদের সামনে পেলাম।
আমার কাছে মনে হয় আমরা যে দলকে সাপোর্ট করি সেই দলের প্রতি ভালোবাসাটা একেবারে অন্যরকমের তৈরি হয়। আসলে এই ভালোবাসাটা আবেগের একটি জায়গা। তবে এটা ঠিক কারো পছন্দের দল যদি হেরে যায় এতে করে যেমন মন খারাপ হয় তেমনি অন্য মানুষের তিরস্কারমূলক কথা সেই কষ্টটা আরো বাড়িয়ে তোলে। কখন কার বিজয় হবে আর কখন কে হেরে যাবে এটা বলা সত্যিই মুশকিল।
যাইহোক অবশেষে আমরা বিজয়ীকে পেয়ে গেছি এটাই সবচেয়ে আনন্দের বিষয়। তবে গতকাল ম্যাচ ছিল একেবারে টানটান উত্তেজনা পূর্ণ। বিজয়ের শেষ মুহূর্তটা সত্যি দেখার মুহূর্ত ছিল। এই আবেগ বলে প্রকাশ করার মতো নয়। এই অনুভূতিটা সত্যি আলাদা রকমের ছিল। বিজয়ী যেই হোক না কেন আমরা সবাই পুরো বিশ্বকাপ খেলাটা দারুন ভাবে উপভোগ করেছি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
