স্মৃতিরা বড্ড টানে||

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। নিজের অনুভূতি কিংবা নিজের মনে জাগা স্মৃতিগুলো সব সময় আপনাদের মাঝে তুলে ধরি। তেমনি সুন্দর কিছু মুহূর্তের স্মৃতি কিংবা ভালো লাগার স্মৃতিগুলো যখন মনের মাঝে উঁকি দিয়ে যায় তখন সেই সম্পর্কে লিখতে ভালো লাগে। আশা করছি আমার লিখাগুলো পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।


স্মৃতিরা বড্ডা টানে:

imaartist-encounter-5093051.jpg

Source


আমাদের জীবনে কিছু কিছু মধুর স্মৃতি কিংবা কিছু কিছু কষ্টের স্মৃতি আছে যেগুলো সারা জীবন আমাদের মনের মনিকোঠায় জায়গা করে রেখেছে। তবে এটা ঠিক ক্ষণিকের। সুখের স্মৃতিগুলো সব সময় আমাদেরকে আনন্দ দেয়। কিন্তু কষ্টের স্মৃতিগুলো আমাদের কষ্টগুলোকে আরো বাড়িয়ে তোলে। আমাদের জীবনের সুখ জিনিসটা সত্যিই ক্ষণস্থায়ী। ছোট্ট এই জীবনে সুখের সময় গুলো খুব দ্রুত হারিয়ে যায়। তবে সেই সুন্দর মুহূর্ত গুলোর স্মৃতি আমাদেরকে সারা জীবন ভালো রাখে। আর সেই স্মৃতিগুলো মনে করে আমরা ভালো থাকতে চাই।


পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজন সবার সাথে হয়তো আমাদের মধুর কিছু সময় কাটানোর মুহূর্ত আছে। যেগুলো চাইলেও আর কখনো ফেরত আসবে না। কিংবা হঠাৎ করেই আমাদের জীবনের সেই সুন্দর মুহূর্ত গুলো আসবে। তাই আগের কাটানো সুন্দর মধুর স্মৃতিগুলো আমাদেরকে এখনো ভালোলাগার অনুভূতি জায়গায়। সেই মধুর স্মৃতিগুলো এখনো মনের মাঝে রঙিন স্বপ্ন বোনার অনুপ্রেরণা জাগায়।


বিশেষ করে ছোটবেলার স্মৃতিগুলো বড্ড বেশি মনে পড়ে। যেই দিনগুলোতে ছিল না কোন চাওয়া পাওয়া। ছিল না কোন বাধ্যবাধকতা। অল্পতেই খুশি হয়ে যেতাম। ছোট ছোট আনন্দ গুলো আমাদেরকে আরও বেশি হাসিখুশি রাখত। সেই সময়টা সত্যিই অনেক বছর আগে হারিয়ে ফেলেছি। কিন্তু সেই মধুর স্মৃতিগুলো এখনো মনে লালন করি। সেই সুন্দর স্মৃতি গুলো এখনো টানে। এখনো মনে পড়ে সেই শৈশব। এখনো মনে পড়ে সেই সোনালী দিনগুলোর কথা। যেগুলো আজ শুধুই স্মৃতির পাতায় সোনালী এক অধ্যায়।


তবে আমার কাছে মনে হয় শৈশব আর কৈশোর দুটোই আমাদের জীবনের সুন্দর এক মুহূর্তের স্মৃতি। যখন স্কুলে পড়তাম তখন সময় গুলো সত্যি আলাদা রকম ছিল। খেলাধুলো আর হাসি আনন্দে মেতে থাকতাম সবার সাথে। সেই আড্ডা, হাসি, আনন্দ ছিল একেবারে নির্ভেজাল। তাতে কোন হিংসা ছিল না। তাতে কোন চাওয়া পাওয়া ছিল না। মনের আনন্দে জীবনটাকে উপভোগ করার সেই অনুভূতিটা বহুবছর আগেই হারিয়ে ফেলেছি। এখন আর মন খুলে হাসতে পারি না। এখন আর মন খুলে জীবনটাকে উপভোগ করতে পারি না। তবে স্মৃতিগুলো বড্ড বেশি টানে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।