সময়গুলো বড্ড কঠিন||

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনুভূতিগুলো তিক্ততায় ভরে ওঠে। যে অনুভূতিগুলো তুলে ধরতে গিয়েও আর তুলে ধরা হয়ে ওঠে না। তাই আমি আমার জীবনের কঠিন সময় গুলোর কথা আপনাদের মাঝে শেয়ার করব।


সময়গুলো বড্ড কঠিন:

stocksnap-dark-2567082 (1).jpg

Source


এই ক্ষুদ্র জীবনে একটু ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করি। কিন্তু দিন শেষে ভালো থাকাটা আসলে অনেকটা বিলাসিতার মতো হয়ে যায়। ভালো থাকতে চাওয়াটা অনেকটা অতিরিক্ত আকাঙ্খার মত হয়ে যায়। ছোট ছোট ভালো লাগাগুলো যখন ধীরে ধীরে বিলীন হয়ে যায় তখন ভালো থাকা অনেকটা লড়াইয়ের মত মনে হয়। দীর্ঘ সময় অসুস্থতার পর যখন জীবনে খুশির খবর এলো তখন জীবনটাকে নতুনভাবে সাজাতে শুরু করলাম। কিন্তু সেই সুখ বেশিদিন সইলো না।


নতুন আশার আলো জীবনটাকে যেমন আলোকিত করেছিল তেমনি সেই আশার আলো নিভে গিয়ে পুরো জীবনটাকে একেবারে শেষ করে দিল। এখন মনে হয় যেন বেঁচে থাকাটা অনেক বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে। বেঁচে থাকার এই লড়াইয়ে বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়েছি। জীবনের এই কঠিন সময় গুলো জীবনে অনেক কিছু শিখিয়েছে। অনেক শিক্ষা পেয়েছি। অনেক মানুষকে চিনেছি। পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে বুঝতে পেরেছি।


মাঝে মাঝে মনে হয় ক্ষুদ্র এই জীবনে কতই আর লড়াই করব। লড়াই করতে করতে জীবনটা বড্ড বেশি ক্লান্ত হয়ে গেছে। এত কঠিন জীবনের ভর বইতে বইতে বড্ড বেশি হাঁপিয়ে উঠেছি। এই জীবনের ভর সইতে ইচ্ছে করে না। কঠিন এই জীবনের প্রত্যেকটা মুহূর্তই যেন আঘাত করে। প্রত্যেকটা অনুভূতি যেন বিষাক্ততায় ভরা। জীবনটা কেন যে এমন এলোমেলো হয়ে গেল কিছুই জানিনা। হয়তো খুব বেশি কিছু চাওয়ার ছিল না। তবুও সব হারিয়ে ফেললাম।


যেই ক্ষুদ্র ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষা আমাদেরকে বাঁচিয়ে রাখে যেগুলো যদি অন্ধকারে তলিয়ে যায় তাহলে জীবনে বেঁচে থাকাটা আরো বেশি কঠিন হয়ে পড়ে। এই কঠিন সময়ের লড়াইটা সত্যিই অনেক বেশি বেদ। এই কঠিন সময়ের ভয়ংকর সময় গুলো অনেক বেশি অন্ধকারে ভরা। আর যেই অন্ধকার জীবনটাকে আরো বেশি অন্ধকারে ভরে তুলেছে। হয়তো আর কখনো আলোর মুখ দেখা হয়ে উঠবে না। হয়তো আর কখনো ভালো থাকা হবে না।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।