ভোরের গ্রাম
Image Created by OpenAI
ভোরের গ্রাম মানেই যেন প্রকৃতির এক নিঃশব্দ ছন্দ। শহরের কোলাহল যেখানে দিনের শুরুতেই ক্লান্তি ছড়িয়ে দেয়, সেখানে গ্রামের ভোর আসে শান্ত, কোমল আর স্নিগ্ধ রূপে। সূর্যের প্রথম আলো গ্রামবাংলার উপর পড়ে যেন নতুন করে প্রাণ সঞ্চার করে দেয়। ভোরের গ্রামে সবচেয়ে আগে চোখে পড়ে হালকা কুয়াশা, আর এটাই হলো সবথেকে বড়ো আকর্ষণ ভোরের। মাঠ, পুকুর, গাছপালা—সবকিছু ঢেকে থাকে এক সাদা পর্দায়, সবথেকে মাঠের দিকের দৃশ্যটা দারুণ লাগে। রাস্তাঘাট যখন ঘন কুয়াশায় ঢেকে থাকে, তখন এক হাত দূরেও এই দৃশ্য দেখা যায় না, এটা এক আলাদা অনুভূতি।
আর এই কুয়াশার ভেতর দিয়ে সূর্যের লালচে আলো যখন ধীরে ধীরে পথ খুঁজে নেয়, তখন দৃশ্যটা সত্যিই মুগ্ধ করার মতো। আর ভোরের সবথেকে প্রাকৃতিক সৌন্দর্য হলো পাখির ডাকের। পাখির ডাকে যখন চারিদিকে মুখরিত হয়ে ওঠে, তখন ভোরের সকালটা যেনো আরো মধুর হয়ে ওঠে। আর সব থেকে মজার বিষয় হলো পাখির ডাকই ছিল গ্রামের মানুষের ঘুম ভাঙার প্রাকৃতিক অ্যালার্ম। আর ভোর হতেই গ্রামীণ জীবনের চাকা ঘুরতে শুরু করে। কেউ লাঙল কাঁধে মাঠের দিকে রওনা দেয় আবার কেউ গরুকে নিয়ে যায় ঘাস খাওয়াতে। এসব দৃশ্য গ্রামবাংলার চিরচেনা সকালকে আরও জীবন্ত করে তোলে। এইগুলো গ্রামের আসল ন্যাচার।
