নিজের মূল্য বুঝতে শেখা!

in আমার বাংলা ব্লগ9 hours ago

pump-design-internal-2499929.jpg

From pixabsy

কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আমরা আসলে অনেক সময় নিজের মূল্য বুঝতে চাই না! আপনি একটা মানুষ, সৃষ্টির সেরা জীব! আপনার অবশ্যই মূল্য থাকবে। কিন্তু আমরা মাঝে মাঝে ভেঙে পরি। মনে হয় আমি এক অকেজো বস্তু! আপনি একটা কাজ শুরু করতে চাইছেন কিন্তু সে কাজটি সম্পন্ন করতে পারছেন না! আপনি ভাবছেন আপনাকে দিয়ে কিছুই হবে না!

অন্যদিকে আপনার বন্ধু সেই একই কাজ করে ফেললো সহজে! তার কাজের সাফল্য দেখে আপনি আরও নিজেকে ছোট ভাবছেন। এই যে আপনার মনে একটা কনফিডেন্স এর অভাব তৈরি হলো সেটা কি আপনাকে কাজ করতে দিবে? আপনি নিজেকে আগেই ছোট ভেবে বসে আছেন। অথচ এই দুনিয়ায় মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষ চাদেঁ যাচ্ছে, মানুষ রকেট বানাচ্ছে!

আমরা ভেবে নেই আরেকজন কাজটি করে ফেলছে। তাই আমিও পারবো না। তারমানে আপনার মাঝে আত্মবিশ্বাস এর অভাব। আত্মবিশ্বাসের অভাবের কারণেই আপনি কিছু করতে পারছেন। না আর এই ভুলটাই সবচেয়ে বেশি করে মানুষ। কিন্তু আমাদের উচিত ছিল নিজেকে তুচ্ছ করে না দেখার! আপনি নিজেকে তুচ্ছ ভাবছেন। কিন্তু আপনি যদি নিজেকে বড় ভাবতেন, আপনার মাঝে আত্মিবশ্বাস থাকতো তাহলে যেকোন কাজ আপনি সহজে করে ফেলতে পারতেন!

নিজেকে বড় ভাবা টা আবার অহংকারের কিছু নেই বরং এটা হলো নিজেকে ভালোবাসা। আপনি নিজেকে ভালোবাসলে, নিজের উপর বিশ্বাস রাখলে সবকাজই আপনি করতে পারবেন। কোন কাজই আপনার কাছে কঠিন বলে মনে হবে না। এজন্য নিজেকে ভালোবাসুন, নিজের মনের কথা শুনুন, নিজেকে সময় দিন তবেই আপনি সাফল্য লাভ করতে পারবেন!

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg