পরখ

in আমার বাংলা ব্লগ2 days ago

25782.jpg
source

নির্দিষ্ট ব্যক্তি নিয়ে খুব একটা লিখি না, তবে তারপরেও যখন যোগ্য মানুষ নিয়ে কিঞ্চিৎ লেখার সুযোগ হয়, তখন তা প্রাপ্তিই বটে।

দেখুন, সামনেই পৌরসভা নির্বাচন। যদি আপনি গোবিন্দগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সচেতন নাগরিক হয়ে থাকেন, তাহলে এই লেখা আপনার জন্য।

চাইলে এড়িয়ে যেতে পারেন কিংবা পড়তেও পারেন—তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর।

অন্যান্য ওয়ার্ডের থেকে ৬ নং ওয়ার্ডের গুরুত্ব একটু আলাদা। কী জন্য জানেন?
কেননা ৬ নং ওয়ার্ডকে অনায়াসেই গোবিন্দগঞ্জ শহরের ফুসফুস বলা যেতে পারে। আর সেই ফুসফুস রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চায় আমাদের স্বাধীন ভাই।

পরিচিত, অতিপরিচিত, অতিরঞ্জিত কিংবা অধিক অর্থবিত্তের বলয় তার নেই। তবে তার যা আছে, তা হলো—এক কথায়, সততা।

বিশ্বাস না হলে থানা মোড়ের ভাসমান ঝুপড়ি ঘরের ফলের দোকানে গিয়ে তার সঙ্গে অনায়াসেই যোগাযোগ করতে পারেন। কেননা আজকাল সততার বিষয়টি পরখ করে দেখতে হয়।

ওই ঝুপড়ি ঘরে বসার আয় দিয়েই সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স সম্পন্ন করেছে।

পুরো পৌরসভার অবস্থাই ভঙ্গুর—একথা অস্বীকার করার মতো নয়। পরতে পরতে সমস্যা লেগেই আছে। সেখান থেকে ৬ নং ওয়ার্ডের অবস্থা খুব যে পরিবর্তনশীল, তেমনটা কিন্তু নয়।

বলতে গেলে, এমন অবস্থা চলতে থাকলে ৬ নং ওয়ার্ডে ক্যান্সার ধরতে বেশি দিন সময় লাগবে না।

তাহলে এক্ষেত্রে করণীয় কী?
সহজ উত্তর—দল-মত নির্বিশেষে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে।

যদি সত্যিই আপনার বিবেক পচে না গিয়ে থাকে, টাকার কাছে বিক্রি না হন কিংবা নিজ ওয়ার্ডকে সাজাতে বিন্দুমাত্র কার্পণ্যবোধ না করেন এবং নিজের নাগরিক অধিকার আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সোচ্চার থাকেন, তাহলে আপনার প্রার্থী নির্বাচনের যোগ্য তালিকায়---
স্বাধীন ভাই অনায়াসেই স্থান পাবে।

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png