যেমন কাটছে বৈশাখের সময়।
বয়স যত বাড়ছে, মনে হচ্ছে বৈশাখের আনন্দ ভেতর থেকে অনেকটাই নিষ্প্রাণ হয়ে গিয়েছে। এক সময় এলাকায় মেলা লাগলে কত যে উদ্দীপনা কাজ করত, তা বলাবাহুল্য।
মেলায় ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া, নাগরদোলায় চড়া কিংবা সার্কাস দেখা—সব মিলিয়ে বৈশাখের কয়েকটা দিন কিভাবে যে কেটে যেত, তা যেন বুঝেই ওঠাই যেত না।
এখন মেলা ঠিকই লাগে, তবে আনন্দে ভাটা পড়েছে।
গতদিন যেদিন মেলায় গিয়েছিলাম, সেদিনই এই উপলব্ধি বেশ ভালোভাবে টের পেয়েছি। তবে আমার শৈশব দেখছি বাবুর মাঝে। ও এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছিল, আর ওর মা ওর পেছনে ছোটাছুটি করছিল।
এত লোকজনের ভিড়েও যেন ওদের ক্লান্তি কাজ করছিল না।একবার তো কাছে এসে বললই, “বাবা, আমি নাগরদোলায় চড়েছি, অনেক রকমের মিষ্টি খাবার খেয়েছি, পুতুল নাচ দেখেছি এবং কিছু খেলনা কিনেছি।”
যদিও বাড়ি ফেরার কথা বলতে যাচ্ছিলাম, তবে সেভাবে উত্তর পাইনি। বলল, “আরো কিছুটা সময় তুমি বসে থাকো, আমাদের ঘোরাঘুরি এখনো শেষ হয়নি।”
এই হচ্ছে আমার বর্তমান অবস্থা—ওদের আনন্দের মাঝেই নিজের আনন্দ খুঁজে নিতে হচ্ছে।
সব মিলিয়ে, জীবন থেকে যা একবার যায়, তা তো আর ফিরে আসে না, তবে হাতছানি দেয় অনেক স্মৃতি।
আপাতত এভাবেই পরিবারের সঙ্গে মেলায় ঘুরে ঘুরে কাটছে বৈশাখের দিনগুলো।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




