মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ১৯ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ১৯ তম পর্ব শেয়ার করে নেবো। তো ছায়াটি সঞ্জয় এর ফিরে আসা নিয়ে তার সময় শেষ এই কথাটা বলে। এরপর ওই মুহূর্তেই দেওয়ালে টানানো দেয়াল ঘড়ি বাজতে শুরু করে দিয়েছিলো অর্থাৎ রাত ১২ টায়। ছায়াটা সঞ্জয় এর দিকে হাত বাড়ালো এবং বললো- আজ সব চুক্তি পূরণ হবে। লোকটা তখন সঞ্জয় এর দিকে ঘুরে দাঁড়ালো এবং বললো- আজ এই মুহূর্তে তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। সঞ্জয় তখন ফিসফিস করে লোকটিকে বললো- কি সিদ্ধান্ত? সে অর্থাৎ ছায়াটা তখন বললো- এই বাড়ি ছেড়ে দেবে, নাকি চুক্তিটা ভেঙে দেবে?

সঞ্জয় তখন বিষয়টা একটু বুঝতে পারলো যে, এই চুক্তি ভাঙা মানেই কিন্তু শুধু ভয় নয়। এটা রক্তের দাম। সেই সাথে সাথে বাইরে আবারো যেনো ঘন কালো মেঘ জমতে শুরু করে দিয়েছে। ঘরের ভেতরে সময় যেনো হঠাৎ করে থমকে দাঁড়িয়েছিলো। দেয়ালে সেই ঘড়িটা যে বাজা শুরু করে দিয়েছিলো, তারপরের থেকে আর থামেনি। ছায়াটি সেইভাবে সঞ্জয় এর দিকে হাত বাড়িয়ে রেখেছে এবং তার আঙুলগুলো যেনো অস্বাভাবিক লম্বা আর তার ছায়া পুরো মেঝেতে কালো কালির মতো ছড়িয়ে পড়েছে। ছায়াটি আবারো বললো যে, সময় শেষ হয়ে এসেছে, এখন দত্ত বাড়ির ঋণ শোধ করার পালা। সঞ্জয় এর তো শুনে চোখ বড়ো বড়ো হয়ে যায় এবং গলা শুকিয়ে কাঠ হয়ে যায় আর কপাল ঘেমে যাচ্ছে ওই ঠান্ডা আবহাওয়ার মধ্যে।....